কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের তেলবন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩০

ইয়েমেনে মার্কিন হামলা অব্যাহত রয়েছে। ছবি: সংগৃহীত
ইয়েমেনে মার্কিন হামলা অব্যাহত রয়েছে। ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাস ইসা তেলবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৩০ জনের বেশি নিহত এবং অন্তত ৮০ জন আহত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর দ্য নিউ আরবের।

হুতিদের মালিকানাধীন আল-মাসিরাহ স্যাটেলাইট চ্যানেল হামলার পরের গ্রাফিক ভিডিও ফুটেজে দেখা গেছে, নিহতদের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। হুতি সূত্র জানিয়েছে, বন্দরের প্যারামেডিক ও সাধারণ কর্মীরা হামলায় নিহত হয়েছেন। এতে একটি বড় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, হুতি বিদ্রোহীদের অবৈধভাবে তেল বিক্রি করে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সক্ষমতা নষ্ট করতেই এ হামলা করা হয়েছে। তবে বিবৃতিতে হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

রাস ইসা বন্দরটি রেড সি উপকূলে হোদেইদা গভর্নরেটে অবস্থিত। এখানে তিনটি তেলের ট্যাংক ও পরিশোধনাগার রয়েছে।

হুতিরা এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলেছে, এই আগ্রাসন সম্পূর্ণ অযৌক্তিক এবং ইয়েমেনের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। এই বেসামরিক স্থাপনা দীর্ঘদিন ধরে ইয়েমেনিদের সেবা দিয়ে আসছিল।

৯ এপ্রিল যুক্তরাষ্ট্র একটি সতর্কবার্তা জারি করে জানায়, হুতি নিয়ন্ত্রিত বন্দরে তেল সরবরাহ বা জাহাজ আনলোড করলে সংশ্লিষ্ট দেশ বা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে হুতিদের হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হুতি নিয়ন্ত্রিত তেল পরিকাঠামোয় হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাগুলো ইরানের পারমাণবিক কার্যক্রমের চাপ তৈরির অংশ হিসেবেও দেখা হচ্ছে। তবে এই অভিযান কবে থামবে, সে বিষয়ে কোনো আভাস পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X