কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০১:৪৪ পিএম
আপডেট : ০৮ মে ২০২৫, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

তবুও ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেনের বিদ্রোহীরা

ইসরায়েলের জাহাজ। ছবি : সংগৃহীত
ইসরায়েলের জাহাজ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি জাহাজে হামলা চালানো অব্যাহত রাখবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য আবদুলমালিক আলেযরি জানিয়েছেন, এই সমঝোতা কেবল মার্কিন ও অন্যান্য দেশের জাহাজের জন্য প্রযোজ্য, ইসরায়েলের জন্য নয়।

২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল-সম্পৃক্ত জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে আসছে হুতিরা। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাল্টা হামলার জেরে তারা পশ্চিমা জাহাজগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে। তবে সদ্যসমাপ্ত চুক্তিতে হুতিরা জানিয়েছে, এখন থেকে তারা শুধুমাত্র ইসরায়েলি জাহাজের ওপর হামলা চালাবে।

সম্প্রতি রামন বিমানবন্দর ও তেলআবিবে ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। এর জবাবে ইসরায়েলি হামলায় সানা বিমানবন্দর কার্যত অকার্যকর হয়ে পড়ে। এতে টার্মিনাল ভবন ধ্বংস হয় এবং প্রায় ৫০ কোটি ডলারের ক্ষতি হয় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

এই যুদ্ধবিরতি চুক্তিকে ইরান, সৌদি আরব এবং জাতিসংঘ স্বাগত জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘কূটনৈতিক বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন। তবে হুতিরা বলছে, ইসরায়েলি আগ্রাসনের জবাবে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই তাদের অভিযান চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে,৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১০

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১১

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১২

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৩

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১৪

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১৫

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১৬

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৭

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৮

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৯

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০
X