কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল আমিরাতে ঈদের তারিখ

ঈদের চাঁদ। ছবি : সংগৃহীত
ঈদের চাঁদ। ছবি : সংগৃহীত

আগামী ৬ জুন পবিত্র ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের দেশটিতে মঙ্গলবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ আগামী ৬ জুন দেশটিতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ২০২৫ সালের ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায়, ২৮ মে বুধবার জিলহজ মাসের প্রথম দিন হবে। সেই অনুযায়ী, ৬ জুন শুক্রবার পালিত হবে ঈদুল আজহা।

এর আগে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটিও জানিয়েছিল, সেদেশে ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে এবং সে অনুযায়ী ৬ জুন (শুক্রবার) ঈদ উদ্‌যাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে প্রকাশিত জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ঈদের আগের দিন ৫ জুন বৃহস্পতিবার পড়বে আরাফার দিন।

অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছিলেন, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে (আমিরাত সময়) জিলহজ মাসের চাঁদ উঠবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট আকাশে দৃশ্যমান থাকবে। সে অনুযায়ী, ২৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস।

এ হিসাবে, ৯ জিলহজ হবে ৫ জুন—যা আরাফার দিন হিসেবে পালিত হবে। আর ১০ জিলহজ, অর্থাৎ ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ৬ জুন শুক্রবার।

আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আরাফা দিবস থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত, মোট চারদিন (৯ থেকে ১২ জিলহজ) সরকারি ছুটি থাকবে।

সূত্র : গালফ নিউজ

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X