কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫০ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

রাফাহ সীমান্ত বন্ধ করে যুদ্ধবিরতি ভঙ্গ করেছেন নেতানিয়াহু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার রাফাহ সীমান্ত খুলে না দিয়ে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করেছেন।

শনিবার এক বিবৃতিতে এ অভিযোগ করে হামাস।

গোষ্ঠীটি জানায়, রাফাহ সীমান্ত বন্ধ থাকায় রোগী ও সাধারণ মানুষ দুদিকেই চলাচল করতে পারছেন না। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে থাকা হতাহতদের উদ্ধার সরঞ্জাম ও মৃতদেহ শনাক্তে প্রয়োজনীয় দলও গাজায় ঢুকতে পারছে না।

এদিকে নেতানিয়াহু জানিয়েছেন, রাফাহ সীমান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে কায়রোতে ফিলিস্তিনি দূতাবাস জানিয়েছিল, সীমান্তটি সোমবার খুলে দেওয়া হবে।

রাফাহ সীমান্ত পুনরায় খোলা ও মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল। ওই চুক্তির লক্ষ্য ছিল যুদ্ধ বন্ধ করে গাজার মানবিক সংকট কিছুটা লাঘব করা।

রাফাহ সীমান্ত গাজা ও মিশরের মধ্যে অবস্থিত। এটি গাজার একমাত্র পথ যা ইসরায়েলের নিয়ন্ত্রণে নয়। এ সীমান্ত দীর্ঘদিন ধরে চিকিৎসা ও জরুরি ভ্রমণের জন্য গাজার মানুষের প্রধান ভরসা। তবে ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি সেনারা গাজার দিকের রাফাহ সীমান্তের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১০

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১১

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১২

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৩

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৪

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৫

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৬

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৭

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৮

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৯

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

২০
X