স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি লিগে নতুন ভূমিকায় তামিম

তামিম ইকবাল। ‍ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ‍ছবি : সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে নাম লেখাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। আগামী বছরের জুনে প্রথমবারের মতো মালয়েশিয়া টি–টোয়েন্টি লিগ আয়োজন করতে যাচ্ছে তারা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটিতে মেন্টর হিসেবে কাজ করবেন বাংলাদেশের তামিম ইকবাল। এ ছাড়াও একই ভূমিকায় দেখা যাবে অস্ট্রেলিয়ার ব্রেট লিসহ তারকা খেলোয়াড়দের। মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাঁচ দলের অংশগ্রহণে ২০২৬ সালের ৭ জুন থেকে ২৭ জুন পর্যন্ত কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে মালয়েশিয়া টি-টোয়েন্টি লিগের প্রথম আসর। এমসিএ মনে করছে, মালয়েশিয়ার প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে দক্ষিণ এশিয়া ও অন্যান্য অঞ্চলের আন্তর্জাতিক ক্রিকেটারদের অংশগ্রহণে মালয়েশিয়া টি-টোয়েন্টি লিগ আন্তর্জাতিক মানে পৌঁছাবে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্রিকেটের এক নতুন যুগের সূচনা করবে।

এমসিএর সভাপতি বলেন, ‘মালয়েশিয়া টি-টোয়েন্টির প্রথম মৌসুমের তারিখ ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্বের বিভিন্ন স্থানে সফল লিগ আয়োজনের আমাদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে আমরা নিশ্চিত করব যে মালয়েশিয়ার ক্রিকেটপ্রেমীরা চমকপ্রদ ক্রিকেটীয় লড়াই উপভোগ করবেন।’

মালয়েশিয়া টি–টোয়েন্টি লিগের ব্যবস্থাপনা, পরিচালনা, সম্প্রচার এবং বিপণনের দায়িত্বে থাকবে আইপিজি গ্রুপ। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজন করছে তারা। দলগুলোর পরিচিতি, খেলোয়াড় ড্রাফট প্রক্রিয়া, উল্লেখযোগ্য সাইনিং এবং পূর্ণাঙ্গ ম্যাচ সূচিসংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা করা বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১০

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১১

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১২

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৩

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৫

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৬

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৭

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৮

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

২০
X