কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১:০০ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে জাতিসংঘ ভবনে হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইয়েমেনে জাতিসংঘের একটি ভবনে শনিবার হুতি বিদ্রোহীরা হামলা চালিয়েছে। তবে জাতিসংঘ জানিয়েছে, সব কর্মীই নিরাপদ আছেন।

জাতিসংঘের ইয়েমেন আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জিন আলম এএফপিকে জানান, সানায় অবস্থিত জাতিসংঘ কম্পাউন্ডে আনসার আল্লাহর (হুতি) নিরাপত্তা সদস্যরা অবৈধভাবে প্রবেশ করেছে। সেখানে বর্তমানে ১৫ জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন।

তিনি বলেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী সবাই নিরাপদে আছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন।’ আলম জানান, জাতিসংঘ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।

এর আগে গত ৩১ আগস্টও বিদ্রোহীরা সানায় জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে ১১ জনেরও বেশি কর্মীকে আটক করে। হুতি কর্মকর্তারা দাবি করেন, ওই কর্মীদের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, ‘আমরা আমাদের ৫৩ জন সহকর্মীর নির্বিচারে আটকের অবসান চাই।’ তিনি হুতি নেতা আবদেলমালেক আল-হুতির বক্তব্যের জবাবে জানান, এসব অভিযোগ অগ্রহণযোগ্য।

সাম্প্রতিক মাসগুলোতে ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে বহু জাতিসংঘ কর্মীকে আটক করা হয়েছে। এ কারণে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে জাতিসংঘের মানবিক সমন্বয়কারীকে সানা থেকে সরিয়ে আদেনে স্থানান্তর করা হয়।

দশ বছরের গৃহযুদ্ধে ইয়েমেন এখন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখে রয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X