কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৮:১৪ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে নিহত ১১০০ ছাড়িয়েছে

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবন। ছবি : এএফপি
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবন। ছবি : এএফপি

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলার পর উত্তপ্ত ইসরায়েল। পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে দুপক্ষই। এসব হামলায় নিহতের সংখ্যাও বাড়ছে হু হু করে। এই যুদ্ধে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে বিবিসি। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

ইসরায়েলের সেনবাহিনী জানিয়েছে, হামাসের হামলায় অন্তত ৭০০ ইসরায়েলি নিহত হয়েছে। তাদের মধ্যে কেবল একটি সংগীত উৎসবে হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬০ জন।

এর আগে বোববার বিকেলে সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ফিলিস্তিনিদের হামলায় নিহতদের মধ্যে অন্তত ৪৪ জন সেনাসদস্য রয়েছেন।

ফিলিস্তিন জানিয়েছে, গাজা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪১৩ জন নিহত হয়েছেন।

বিবিসির সাংবাদিক অ্যালিস কুদি বলেন, হামলা শুরুর ৩৬ ঘণ্টা পরও এখনও পর্যন্ত গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হচ্ছে।

হাসাসের সিনিয়র মুখপাত্র ওসামা হামাদান বলেন, তারা বেসামরিক লোকদের ওপর হামলা করছেন না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, ইসরায়েলে হামাসের হামলায় বহু বেসমারিক লোক নিহত হয়েছেন। তাদের এ দাবির প্রতিবাদে হামাস এমন মন্তব্য করেছে।

অন্যদিকে হামাসের এক শীর্ষপর্যায়ের কর্মকর্তা ও মিসরের কয়েকজন সরকারি কর্মকর্তা মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, হামাসের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে ইসরায়েল। এই দলগুলো ইসরায়েলিদের বন্দি হিসেবে আটকে রেখেছিল। ফলে এসব ইসরায়েলির ভাগ্যে কী ঘটছে তা নিয়ে ব্যাপক উদ্বিগ্ন ইসরায়েলি প্রশাসন।

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল মিসর সরকারকে এসব বন্দির মুক্তি নিশ্চিত করার জন্য আলোচনা সাহায্য করতে কায়রোকে অনুরোধ জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X