কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের আরেক শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : এএফপি
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : এএফপি

এবার ফিলিস্তিনের আরও এক শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, তারা হামাসের রকেট ফোর্সের উপপ্রধানকে হত্যা করেছে। খবর আলজাজিরার।

আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগার বলেন, তারা রাতভর হামলা চালিয়ে হামাসের রকেট ফোর্সের উপপ্রধানসহ বেশ কয়েকজনকে হত্যা করেছে। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।

এ সময় ফিলিস্তিনিদের হাতে বন্দি ইসরায়েলিদের নিয়েও কথা বলেন তিনি। মুখপাত্র বলেন, বর্তমানে গাজায় ইসরায়েলের ২১২ জন বন্দি রয়েছে।

এদিকে ফিলিস্তিনে হামলার পর উত্তেজনা ছাড়িয়ে গেছে সীমান্তবর্তী দেশে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস বলেছেন, ইসরায়েলের সঙ্গে ভয়ংকর খেলা খেলছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইডিএফ মুখপাত্র বলেন, হিজবুল্লাহ ভয়ংকর খেলায় মেতে উঠেছে। তাদের এমন কর্মকাণ্ডের ফলে যুদ্ধে জড়িয়ে যেতে পারে লেবানন। তবে এভাবে কিছু অর্জন করতে পারবে না তারা।

রোববার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জোনাথন জানান, লেবানন কি সত্যিই গাজার যোদ্ধাদের স্বার্থে লেবাননের সমৃদ্ধি এবং সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়? তিনি বলেন, লেবানন ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় একের পর হামলা চালিয়ে যাচ্ছে। তারা এভাবে করে পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X