কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলের স্পেশাল ফোর্সের সদস্য নিহত

নিহত ইসরায়েলি সেনা। ছবি : আইডিএফ
নিহত ইসরায়েলি সেনা। ছবি : আইডিএফ

গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত হয়েছে। বুধবার ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় যুদ্ধে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। নিহত ওই সেনা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন।

আইডিএফ জানিয়েছে, ইসরায়েল গত ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরু করেছে। এরপর এখন পর্যন্ত তাদের ৩২ সেনা নিহত হয়েছে। সবশেষ স্পেশাল ফোর্সের এক সেনা নিহত হয়েছেন।

নিহত ওই সেনার নাম জনাথন চাজর। তিনি ইসরায়েলের বিমান বাহিনীর শালদাগ ইউনিটের সদস্য। গাজার উত্তরাঞ্চলে যুদ্ধ চলাকালে তিনি নিহত হন।

আইডিএফ এখন পর্যন্দ ৩৫০ সেনার নাম প্রকাশ করেছে। এসব সেনাদের বেশিরভাগ হামাসের হামলার নিহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিন জানিয়েছে, তারা ইসরায়েলের বিভিন্ন শহর ও সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে হামলা শুরু করেছে। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস বিগ্রেড জানিয়েছে, তারা ইসরায়েলের তিনটি শহরে হামলা চালিয়েছে। এ শহরগুলো হলো গুশ দান, সেদরত ও মেফালসিম। এসব শহরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানাতে পারেনি সামরিক শাখা।

হামাসের সামরিক শাখা কাসেম বিগ্রেড জানিয়েছে, তারা বেত লাহিয়ার উত্তর পূর্ব অঞ্চলে হামলা চালিয়েছে। এ সময় তারা একটি ট্যাংকও ধ্বংস করেছে। সামরিক এ শাখাটি এর আগে গাজার দক্ষিণ পূর্বাঞ্চলে দুটি ট্যাংক এবং উত্তরে আরেকটি ট্যাংক ও সেনাদের যান ধ্বংস করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X