কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১১ হাজার ছাড়াল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হামাসের হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ৩৬ দিন ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে গাজায় নিহত মানুষের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। খবর আনাদোলুর।

শুক্রবার (১০ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত গাজায় ১১ হাজার ৭৮ জন মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ৪ হাজার ৫০৬ জন শিশু রয়েছে।

হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ সম্মেলনে বলেছেন, নিহতদের মধ্যে চার হাজার ৫০৬ জন শিশু, তিন হাজার ২৭ জন নারী ও ৬৭৮ জন বৃদ্ধ রয়েছে। এ ছাড়া ইসরায়েলি হামলায় ২৭ হাজার ৪৯০ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে দেড় হাজার শিশুসহ ২ হাজার ৭০০ মানুষ আটকা পড়ে আছে বলে জানা গেছে।

আশরাফ আল-কুদরা জানান, ইসরায়েলি আগ্রাসনে প্রায় দুইশ চিকিৎসক মারা গেছেন। ৫৩টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়ে গেছে। তারা ১৩৫টি চিকিৎসা প্রতিষ্ঠানে হামলা করেছে। এ ছাড়া গাজায় ২১টি হাসপাতাল ও ৪৭টি প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র অকার্যকর হয়ে গেছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X