কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজার সেই হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা

আল-শিফা হাসপাতালের প্রধান প্রধান গেটে ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে নেতানিয়াহু বাহিনী। ছবি : সংগৃহীত
আল-শিফা হাসপাতালের প্রধান প্রধান গেটে ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে নেতানিয়াহু বাহিনী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। হাসপাতালের প্রধান প্রধান গেটে ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি সেনাদের এমন ‘অবরোধের’ মধ্যে হাসপাতালটির জ্বালানি ফুরিয়ে গেছে। জ্বালানির অভাবে হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে হাসপাতালে ভর্তি নবজাতকসহ রোগীরা চিকিৎসা না পেয়ে মৃত্যুর প্রহর গুণছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, ইসরায়েলি বাহিনীর অবরোধ ও বিদ্যুতের অভাবে গত তিন দিনে আল-শিফায় ৩২ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে তিনজন নবজাতকও রয়েছে। এ ছাড়া এখনো হাসপাতালের ভেতর সাড়ে ছয়শ রোগী আটকা আছেন। আশরাফ আল-কিদরা নিজেও এই হাসপাতালের ভেতরে আটকা আছেন। তাদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন।

আল-শিফা হাসপাতালের সার্জন ডা. আহমেদ এল মোখল্লালতি বলেছেন, হাসপাতালের সামনে ইসরায়েলি ট্যাংক অবস্থান নিয়েছে। আমরা সম্পূর্ণ অবরোধের মধ্যে আছি। এটি সম্পূর্ণ বেসামরিক এলাকা। এখানে শুধু হাসপাতাল ভবন, রোগী, চিকিৎসক ও অন্যান্য বেসামরিক লোকজন রয়েছে। ইসরায়েলি এই অবরোধ বন্ধ করা উচিত।

তিনি বলেন, তারা (ইসরায়েলি সেনারা) পানির ট্যাংকে বোমা মারছে। তারা পানির কুয়ায় বোমা মারছে। অক্সিজেন পাম্পেও বোমা ফেলছে। তারা হাসপাতালের সবকিছুতে বোমা মারছে। এসবের মধ্যে আমরা খুব কষ্টে টিকে আছি। আমরা সবাইকে বলছি, হাসপাতাল আর চিকিৎসার জন্য নিরাপদ জায়গা নয়। আমরা রোগীদের এখানে রেখে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আল-শিফা হাসপাতাল ‘প্রায় কবরস্থানে’ পরিণত হয়েছে। হাসপাতাল ভবনের ভেতরে ও বাইরে মরদেহের স্তূপ পড়ে আছে। তাদের দাফনও করা সম্ভব হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১১

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১২

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৩

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৪

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৭

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৮

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৯

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

২০
X