কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১১:১১ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের কাছে ৩৬৪ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে পাকিস্তান

পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

ইউক্রেনের কাছে ৩৬৪ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করেছে অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান। দুটি মার্কিন বেসরকারি কোম্পানির মাধ্যমে এসব অস্ত্র কিয়েভের কাছে বিক্রি করেছে ইসলামাবাদ। এরপর রাওয়ালপিন্ডির পাকিস্তানি বিমানবাহিনীর নুর খান ঘাঁটি থেকে একটি ব্রিটিশ সামরিক কার্গো বিমান প্রথমে সাইপ্রাসের ব্রিটিশ সামরিক ঘাঁটি এবং পরে ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়ায় নিয়ে যায়। এসব অস্ত্র পরিবহনে ব্রিটিশ বিমানটি মোট পাঁচবার পাকিস্তান-রোমানিয়ায় যাতায়াত করেছে। তবে ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তান। সোমবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য সামনে নিয়ে আসে বিবিসি উর্দু।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ক্রয় বিভাগের তথ্যের বরাতে বিবিসি দাবি করেছে, ২০২২ সালের ১৭ আগস্ট গ্লোবাল মিলিটারি ও নর্থরপ গ্রুম্যান নামে দুটি আমেরিকান কোম্পানির সঙ্গে চুক্তি করে পাকিস্তান। এর মধ্যে গ্লোবাল মিলিটারির সঙ্গে ২৩২ মিলিয়ন এবং নর্থরপ গ্রুম্যানের সঙ্গে ১৩১ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে। এই চুক্তির মাধ্যমে কিয়েভের কাছে ১৫৫ মিমির গোলাবারুদ বিক্রি করেছে ইসলামাবাদ।

এ প্রতিবেদনের সত্যতা নিশ্চিতে মার্কিন ক্রয় বিভাগের তথ্য দেওয়ার পাশাপাশি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য সামনে নিয়ে আসে বিবিসি। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে পাকিস্তানের অস্ত্র বিক্রি তিন হাজার শতাংশ বেড়েছে।

২০২১-২২ অর্থবছরে অস্ত্র বিক্রি করে ১৩ মিলিয়ন ডলার আয় করেছিল পাকিস্তান। আর সেখানে ২০২২-২৩ অর্থবছরে ৪১৫ মিলিয়ন ডলার আয় করেছে দেশটি।

তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা নিরপেক্ষ। তারা ইউক্রেনের কাছে কোনো অস্ত্র ও গোলাবারুদ বিক্রি করেনি।

এর আগে মার্কিন আরেকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৩০০ কোটি ডলারের ঋণ পেতে ইউক্রেনের ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে গোপনে অস্ত্র বিক্রি করেছে পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X