কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৮:১৩ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে বিদ্যুৎ দেবে না জর্ডান

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। ছবি : সংগৃহীত
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনের পক্ষে বেশ সরব জর্ডান। অবরুদ্ধ গাজায় নির্বিচারে ইসরায়েলি হামলার নিন্দা জানানোর পাশাপাশি হাজার হাজার মানুষ নিহতের প্রতিবাদে তেলআবিব থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে আম্মান। এবার জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে পানির বিনিময়ে বিদ্যুৎ সরবরাহের কোনো চুক্তি করবেন না তারা। যদিও এই চুক্তি গত মাসে হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

ইসরায়েল-হামাস যুদ্ধের কথা উল্লেখ করে বৃহস্পতিবার জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি আলজাজিরাকে বলেছেন, আঞ্চলিক প্রকল্প নিয়ে আমাদের একটি আঞ্চলিক সংলাপ ছিল। কিন্তু এই যুদ্ধ প্রমাণ করেছে এটি আর এগোবে না।

তিনি বলেন, আমরা আর এই চুক্তি স্বাক্ষর করব না। আপনি কি কল্পনা করতে পারেন যখন ইসরায়েল গাজায় শিশু হত্যা অব্যাহত রেখেছে এমন মুহূর্তে জর্ডানের একজন মন্ত্রী একজন ইসরায়েলি মন্ত্রীর পাশে বসে পানির বিনিময়ে বিদ্যুৎ সরবরাহের চুক্তি স্বাক্ষর করছে।

১৯৯৪ সালে ইসরায়েলের সঙ্গে একটি শান্তি চুক্তি করে জর্ডান। চুক্তির ফলে জর্ডানের দখলকৃত ভূমির প্রায় ৩৮০ কিলোমিটার ফিরিয়ে দেয় ইসরায়েল। এ ছাড়া দুই দেশের মধ্যে পানি নিয়ে দীর্ঘদিনের বিরোধের সমাধান হয়।

আয়মান সাফাদি বলেন, আমরা ১৯৯৪ সালে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য বৃহত্তর আরব প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছি। তবে সেই উদ্দেশ্য অর্জিত হয়নি। উল্টো ইসরায়েল এই চুক্তি মেনে চলেনি। তাই এই শান্তি চুক্তি আপাতত জমে থাকা ধুলো-বালিতে পরিণত হয়েছে।

বর্তমানে জর্ডানের প্রধান প্রচেষ্টা গাজায় ‘ইসরায়েল কর্তৃক প্রতিশোধমূলক বর্বরতার’ অবসান বলেও জানান আয়মান সাফাদি। তিনি বলেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন ও অপরাধ কোনোভাবে আত্মরক্ষা হিসেবে গণ্য হতে পারে না। দেশটি নিরপরাধ বেসামরিক লোকদের হত্যা করছে এবং হাসপাতালে হামলা করছে। ইসরায়েল এখন যা করছে তার একটি অংশ যদি অন্য কোনো দেশ করত, তাহলে আমরা বিশ্বের প্রতিটি কোণা থেকে ওই দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে দেখতাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি?

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X