কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৭:১০ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ঘরমুখো ফিলিস্তিনিদের গুলি করছে ইসরায়েল

যুদ্ধবিরতি কার্যকর হতেই বাড়ির উদ্দেশে রওনা হয়েছে ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত
যুদ্ধবিরতি কার্যকর হতেই বাড়ির উদ্দেশে রওনা হয়েছে ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত

শুক্রবার সকালে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপরই প্রিয়জনদের খোঁজে বাড়িঘরের উদ্দেশে রওনা হয়েছেন ফিলিস্তিনিরা। তবে তাদের দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সেনারা। আর যারা ইসরায়েলি নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে যাওয়ার চেষ্টা করছে তাদের গুলি করছে নেতানিয়াহু বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হামাস দক্ষিণ থেকে উত্তর গাজায় বেসামরিক লোকদের প্রবেশে উৎসাহিত বা চাপ দেওয়ার চেষ্টা করবে। তবে বেসামরিক মানুষদের ঠেকাতে প্রস্তুতি নিয়ে রেখেছে সেনারা।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় ফিলিস্তিনিদের প্রবেশ করতে নিষেধ করেছে ইসরায়েল। এ জন্য তারা দক্ষিণ গাজায় লিফলেট বিতরণ করেছে।

তবে ইসরায়েলি এই সতর্কবার্তা আমলে নেয়নি ফিলিস্তিনিরা। শত শত ফিলিস্তিনি দল বেঁধে উত্তর গাজায় প্রবেশের চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, উত্তর গাজায় প্রবেশের চেষ্টা করায় সাত ফিলিস্তিনিকে গুলি করেছে ইসরায়েলি বাহিনী। তাদের অনেককে দক্ষিণ গাজার হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্যদিকে এপির এক সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের গুলিতে দুজন নিহত হয়েছেন। আর পায়ে গুলি লেগে আরও ১১ ফিলিস্তিনি আহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X