কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে যুদ্ধবিরতির আলোচনা শেষ করে দিল ইসরায়েল

ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত।
ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠিয়েছে ইসরায়েল। তবে প্রতিনিধি পাঠানোর পরপরই তাদের ফেরত আসার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। শনিবার (২ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কাতারের রাজধানী দোহায় মোসাদের প্রতিনিধি দল পাঠিয়েছে ইসরায়েল। তবে দলটিকে আবার ইসরায়েলে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য কারণ হিসেবে বলা হয়েছে, আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশনা ও আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হওয়ায় মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া তার দলকে দোহা থেকে ইসরায়েলে ফিরে আসার নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, হামাস চুক্তির শর্ত পূরণ করেনি। চুক্তিতে সব শিশু ও নারীদের মুক্তির শর্ত ছিল। এসব নারী ও শিশুর অনুমোদিত তালিকা হামাসকে পাঠানো হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মোসাদের প্রধান মিসরের গোয়েন্দ বাহিনী সিআইএ এবং কাতারের প্রধানমন্ত্রীকে অবিশ্বাস্য এ বন্দি চুক্তিতে মধ্যস্থতার জন্য ধন্যবাদ জানান। তাদের মধ্যস্থতায় ৮৪ নারী ও শিশুকে মুক্তি দেওয়া হয়েছে। এ ছাড়া চুক্তির আওতায় ২৪ বিদেশি নাগরিককে মুক্তি দিয়েছে হামাস।

উল্লেখ্য, দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর দুই দফা এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় দুপক্ষ। তবে শুক্রবার সকাল ৭টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও চুক্তি বাড়ানো নিয়ে ঘোষণা দেয়নি কোনো পক্ষই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X