কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

গাজায় মৃতের সংখ্যা ২১ শতকের সব সংঘাতকে ছাড়িয়েছে : অক্সফাম

গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি বসতি। ছবি : এএফপি।
গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি বসতি। ছবি : এএফপি।

গাজায় ইতিহাসের সবচেয়ে নৃশংসতম হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির হামলায় সাড়ে ২২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের এ হামলায় সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে অপ্রত্যাশিতসংখ্যক বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়ার মনিটর অক্সফাম। শুক্রবার (১২ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটেনভিত্তিক চ্যারিটি অক্সফাম বৃহস্পতিবার জানিয়েছে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ২১ শতকে ঘটে যাওয়া সব সংঘাতে নিহতের সংখ্যা অতিক্রম করেছে। এ ছাড়া যুদ্ধে বেঁচে যাওয়া বাকিরা তীব্র ক্ষুধা ও রোগব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছেন। এরপরও সেখানে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল।

এক বিবৃতিতে অক্সফাম জানিয়েছে, ইসরায়েলি হামলায় প্রতিদিন গড়ে ২৫০ ফিলিস্তিনি নিহত হচ্ছেন। এটি সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া যেকোনো সংঘাতে নিহতের সংখ্যা ভয়াবহ আকারে ছাড়িয়ে গিয়েছে।

অক্সফাম সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি সংঘাতের তুলনামূলক একটি চিত্রও তুলে ধরেছে। সেখানে দেখো গেছে, সিরিয়ার গড়ে প্রতিদিনি ৯৬ দশমিক পাঁচজন, সুদানে ৫১ দশমিক ছয়, ইরাকে ৫০ দশমিক আট, ইউক্রেনে ৪৩ দশমিক ৯, আফগানিস্তানে ২৩ দশমিক আট এবং ইয়েমেনে ১৫ দশমিক আটজন নিহত হয়েছেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাজায় ইসরায়েলের সহায়তা প্রবেশের নিষেধাজ্ঞার জন্যই এ সংকট আরও বেড়েছে। কেননা তারা গাজায় প্রতি সপ্তাহে প্রয়োজনীয় সংখ্যক খাবার সহায়তার মাত্র ১০ শতাংশ প্রবেশ করতে দিচ্ছে। এর ফলে বোমাবর্ষণ থেকে বেঁচে যাওয়া নাগরিকদের জন্য গুরুতর খাদ্যঝুঁকি সৃষ্টি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানেও ইসরায়েলের গাজায় বেসামরিক লোকদের ওপর নজিরবিহীন তাণ্ডবের বিষয়টি তুলে আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X