কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

তিন দিনে তৃতীয়বার মার্কিন জাহাজে ইয়েমেনিদের হামলা

হামলার শিকার মার্কিন জাহাজ। পুরোনো ছবি।
হামলার শিকার মার্কিন জাহাজ। পুরোনো ছবি।

আবারও মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দলটি এবার এডেন উপসাগরে মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে হুতিরা জানিয়েছে, তাদের নেভাল ফোর্স চেম রেংগার নামের একটি জাহাজকে লক্ষ্যে করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলো জাহাজে সরাসরি আঘাত করেছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এ নিয়ে তিন দিনের মধ্যে তৃতীয়বার বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। সেন্টকম হামলার জায়গার বিষয়ে বিস্তারিত জানায়নি। তবে তারা জানিয়েছে, জাহাজটিতে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। মার্কিন মালিকানাধীন জাহাজটি গ্রিক কোম্পানির দ্বারা পরিচালিত হয়ে আসছিল।

সমুদ্রগামী জাহাজের তথ্যসংশ্লিষ্ট ওয়েবসাইট মেরিন ট্রাফিক জানিয়েছে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজটি ট্যাংকার ছিল। এটি সৌদি আরবের জেদ্দা থেকে কুয়েত যাচ্ছিল।

বৃটিশ মেরিটাইম রিস্ক ম্যানেজমন্টে কোম্পানি অ্যামব্রে জানিয়েছে, মার্শালিজ কেমিক্যাল ট্যাংকার যে রুটে চলাচল করছিল ওই রুটে সন্দেহভাজন ড্রোন চলাচল চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ট্যাংকারটির ৩০ মিটারের মধ্যে একটি আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্রু হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির হামলার জবাবে ফিলিস্তিনের সমর্থনে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দলটির হামলার কারণে এ পথ পরিহার করে বিকল্প পথে চলাচল করছে বিভিন্ন জাহাজ কোম্পানি।

দেশটির এ হামলার ব্যাপারে অব্যাহতভাবে সতর্ক করে আসছে মার্কিনিরা। এমনকি লোহিত সাগরে মোতায়েন করেছে নিজেজের রণতরী। এরপর গত শুক্রবার থেকে ইয়েমেনিদের ওপর হামলা চালিয়ে আসছে মার্কিন-ব্রিটিশ জোট। সবশেষ শুক্রবারের এ হামলা দিয়ে তিন দিনে তিনবার জাহাজে হামলা চালিয়েছে হুতিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১০

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১১

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৩

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৪

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৫

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৬

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৭

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৮

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৯

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

২০
X