কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় আবারও প্রশাসনে ফিরছে ফিলিস্তিনি গোষ্ঠী

বিধ্বস্ত স্থাপনার পাশে ইসরায়েলি সেনারা। ছবি : এএফপি
বিধ্বস্ত স্থাপনার পাশে ইসরায়েলি সেনারা। ছবি : এএফপি

গাজায় এখনো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। তবে বেশকিছু এলাকা থেকে নিজেদের সেনাদের ফিরিয়ে নিয়েছে দেশটি। এসব এলাকায় পুনরায় প্রশাসনে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। শনিবার (০৩ জানুয়ারি) এপির বরাতে এ খবর জানিয়েছে সিএনবিসি নিউজ।

স্থানীয় চার বাসিন্দা ও হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানান, হামাস আবার গাজায় সম্প্রতি পুলিশ মোতায়েন শুরু করেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও আংশিক বেতন দেওয়া শুরু হয়েছে। ওই এলাকাটি থেকে প্রায় এক মাস আগে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

গত চার মাস ধরে ইসরায়েলি বাহিনীর হামলার কারণে এ উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের দাবি, হামাসকে তারা পুরোপুরি নির্মূল ও তাদের ক্ষমতা থেকে অপসারণ না করা পর্যন্ত এ হামলা অব্যাহত রাখবে। সম্প্রতি প্রশাসনে ফেরা এলাকাসহ গাজার পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বাহিনী আবার হামলা শুরু করেছে।

গাজার চারজন বাসিন্দা এপিকে জানান, সম্প্রতি পুলিশ সদর দপ্তর ও গাজার সবচেয়ে বড় হাসপাতাল আলশিফা হাসপাতালসহ বিভিন্ন সরকারি অফিস এলাকায় সাদা পোশাকসহ ইউনিফর্ম পরিহিত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় বেসামরিক লোকজনও অফিসে ফিরতে শুরু করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, যেসব এলাকা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হয়েছে সেখারে তারা আইনের শাসন প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি জানান, উত্তরাঞ্চলে পুনরায় বেসামরিক শাসন প্রতিষ্ঠা ও পুলিশের প্রতি দোকান-বাড়িঘরে লুটপাত ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হামাসের নেতারা নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি বাহিনীর তাণ্ডব থেকে বাঁচতে যেসব মানুষ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ফেলে গেছেন সেগুলোরও নিরাপত্তার কথা বলা হয়েছে।

সাইদ আবদেল বার নামের স্থানীয় এক বাসিন্দা জানান, তার চাচাতো ভাই হামাসের একটি অস্থায়ী কার্যালয় থেকে ২০০ ডলার বেতন পেয়েছেন। পুলিশ ও পৌরসভার কর্মীদের বেতন দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই সন্তান হারানোর শোক! দেশের স্বার্থে দল ছেড়ে পরিবারে ফিরলেন না গ্যাকপো

৮২ লাখ টাকা চিকিৎসা ব্যয়ের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে যে ‘রক্তসূত্র’

বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক

লো সেলসোর ফ্রি কিকের পেছনে কলকাঠি নেড়েছিলেন মার্টিনেজ

পুকুরে ভাসছিল মরদেহ, তরুণীকে খুঁটিতে বাঁধলেন শ্বশুরবাড়ির লোকজন

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

১০

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১১

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

১২

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ

১৩

গোয়াইনঘাট পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা

১৪

‘বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে’ প্রাণ দিলেন যুবক

১৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

১৬

আজকের স্বর্ণের বাজারদর

১৭

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

১৮

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

১৯

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

২০
X