কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৬:৪৭ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মদ নিয়ে নতুন যেসব নির্দেশনা দিল দুবাই

মদ নিয়ে নতুন যেসব নির্দেশনা দিল দুবাই

মদ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সংযুক্ত আবর আমিরাত। দেশটির বেশিরভাগ এলাকায় আইনত মদ বা মদজাদীয় পানীয় আইনত নিষিদ্ধ নয়। তবে মদ্যপানের ক্ষেত্রে ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতির ব্যাপারে উৎসাহিত করে দেশটি।

শুক্রবার (১২ এপ্রিল) খালিজ টাইমস জানিয়েছে, মদ্যপানের ব্যাপারে নতুন কিছু নির্দেশনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম রাজ্য দুবাই। রাজ্যটিতে মদ্যপানের ক্ষেত্রে বয়সসীমা ও লাইসেন্সের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যটিতে মদ বা মদজাতীয় পানীয় গ্রহণের ক্ষেত্রে এসব নির্দেশনা মেনে চলতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের অন্যতম প্রধান শহর দুবাইয়ে ২০২৩ সালে মদ বা মদজাতীয় পানীয় ক্রয়বিষয়ক আইন শিথিল করা হয়েছে। রাজ্যটিতে মদের ওপর ৩০ শতাংশ করও প্রত্যাহার করা হয়েছে। ফলে পর্যটক ও স্থানীয়দের কাছে এটি আরও সহজলভ্য হয়ে ওঠে।

আইনানুসারে দুবাইসহ আরব আমিরাতের সর্বত্রই মদ্যপান ও কেনার জন্য ২১ বছর বয়স হতে হবে। এর চেয়ে কমবয়সী কোনো ব্যক্তি সেখানে এসব কেনা ও গ্রহণ করতে পারবেন না।

মদ্যপানের বিষয়ে সেখানে আরও কিছু বিধিনিষেধ রয়েছে। মধ্যপ্রাচ্যের এ শহরটিতে যেখানে সেখানে মদ্যপান নিষিদ্ধ। রেঁস্তোরা বা লাউঞ্জে বসে মদ্যপান করতে হবে। এ ছাড়া লাউঞ্জ বা রেস্তোরাঁর বৈধ লাইসেন্স থাকতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাড়ি বা থাকার জায়গায় মদপান করা যাবে। তবে সেক্ষেত্রেও লাইসেন্সে রয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিষয়ে দেশটির আইন অত্যন্ত কড়া। এ আইন লঙ্ঘন করলে আদালত জরিমানা নির্ধারণ করবেন। শুধু তাই নয়, ড্রাইভিং লাইসেন্সে ২৩টি কালো পয়েন্ট যুক্ত হবে। এ ছাড়া গাড়িটি ৬০ দিনের জন্য বাজেয়াপ্ত করা হবে।

দুবাইয়ে চাইলেই মদ কেনা যায় না। শহরটিতে যার তার কাছে মদ বিক্রিও নিষিদ্ধ। এটি কেনার জন্য অবশ্যই লাইসেন্সে থাকতে হবে। তবে লাইসেন্সের প্রক্রিয়া অত্যন্ত সহজ। চাইলে অনলাইনেও এটির জন্য আবেদন করা যায়।

অনলাইন ছাড়াও সরাসরি মদের দোকানে গিয়ে যে কেউ চাইলে আবেদন করে লাইসেন্স পেতে পারেন। দেশটির নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র দিতে হবে। আবেদন করার পর যে কেউ চাইলে মদ কিনতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X