কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ এএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ইরানের হামলা : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ ভবন। ছবি  : সংগৃহীত
নিউইয়র্কে জাতিসংঘ ভবন। ছবি : সংগৃহীত

টানা কয়েকদিনের উত্তেজনার পর ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। দেশটির হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) এ বৈঠক অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদে ইসরায়েলের ওপর ইরানের হামলার নিন্দা জানিয়ে বৈঠকের আহ্বান জানায় দেশটি। এ ছাড়া একইসাথে তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার প্রস্তাবনা জানিয়েছে।

শনিবার রাতে প্রকাশিত সিডিউলে দেখা গেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের এ প্রস্তাব নিয়ে রোববার বিকেল ৪টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, জাতিসংঘে নিয়োজিত ইসরায়েলের অ্যাম্বাসেডর গিলাদ এরডান শনিবার কাউন্সিলের প্রেসিডেন্টকে জরুরি বৈঠকের আনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন।

এরডান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ইরানের হামলা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। আমি আশা করি, কাউন্সিল ইরানের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে সব উপায় ব্যবহার করবে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক সিনিয়র কমান্ডারসহ ৭ সদস্য নিহত হন। এরপর হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় ইরান।

ইরানের এ হুঁশিয়ারির পর মার্কিন কয়েকজন সামরিক কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, ইসরায়েলের হামলা চালাতে ইরান শতাধিক ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। এমন আশঙ্কার মধ্যে শনিবার গভীর রাতে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে প্রথম হামলায় ঠিক কতগুলো ড্রোন ছোড়া হয়েছে তা জানা যায়নি।

এদিকে ইরানের হামলা শুরুর কয়েক ঘণ্টা আগে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় জর্ডান। এছাড়া এ সময়ে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী দুটি বিমান ও থাইল্যান্ড থেকে ইসরায়েলগামী আরও দুটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X