কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে চলচ্চিত্র ছড়িয়ে দিয়েছেন কে এই হানা আল-ওমাইর

সৌদি সিনেমা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হানা আল ওমাইর। ছবি : সংগৃহীত
সৌদি সিনেমা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হানা আল ওমাইর। ছবি : সংগৃহীত

সৌদি আরবে চলচ্চিত্র শিল্প বিকাশে যারা নিরলসভাবে কাজ করছেন তাদের অন্যতম হলেন একজন হানা আল ওমাইর। তিনি একই সঙ্গে স্ক্রিপ্ট লেখক, চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্র সমালোচক। তার লেখা এবং নির্মিত একাধিক চলচ্চিত্র বিভিন্ন প্রদর্শনিতে সৌদি আরবের সেরা চলচ্চিত্র হিসেবে অ্যাওয়ার্ড জিতে নিয়েছে।

হানা আল ওমাইর প্রাথমিকভাবে কর্মজীবন শুরু করেন সাংবাদিকতা পেশায়। ২০০৬ সালে তিনি সংবাদপত্রে প্রকাশের জন্য চলচ্চিত্র পর্যালোচনা লিখতে শুরু করেন। তার সেসব চলচ্চিত্র পর্যালোচনা আল-আওসাত এবং আল রিয়াদ দৈনিকে প্রকাশিত হয়।

একসময় হানা আল ওমাইর চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখতে শুরু করেন। তার লেখা স্ক্রিপ্ট “হাডাফ” ২০০৮ সালে সৌদি চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা স্ক্রিপ্টের পুরস্কার জিতে নেয়। তার দ্বিতীয় শর্ট ফিল্ম “দ্য কমপ্লেইন্ট” ২০১৫ সালে সৌদি চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা শর্ট ফিকশন ফিল্মের পুরস্কার জেতে।

হানা আল ওমাইরের সর্বশেষ শর্ট ফিল্ম SWAN SONG (2019) সৌদি চলচ্চিত্র উৎসবে জিতে নেয় সেরা অভিনেতার গোল্ডেন পাম ট্রি অ্যাওয়ার্ড।

সৌদি আরবে চলচ্চিত্র শিল্প বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হানা আল ওমাইর। বর্তমানে তিনি সৌদি সিনেমা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, সৌদি আরবে চলচ্চিত্র শিল্পকে একটি উদীয়মান বাজার হিসেবে দেখা হচ্ছে। প্রায় তিন যুগ বন্ধ থাকার পর সৌদি আরবে আবারও সিনেমা হল চালু হয় ২০১৮ সালে। এরপর হু হু করে বাড়তে থাকে হলের সংখ্যা। বর্তমানে দেশটিতে ৬৬টি সিনেমা হল রয়েছে। সম্প্রতি সিনেমা হল খুলে দেওয়ার ৬ বছর পূর্তি উদযাপন করেছে সৌদি আরব। আর এই সময়ের মধ্যে বড় পর্দা থেকে সৌদি রাজস্ব বিভাগ আয় করেছে প্রায় ১ বিলিয়ন ডলার।

জেনারেল অথরিটি ফর মিডিয়া রেগুলেশনের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, সৌদির সরকারি তথ্য অনুযায়ী, প্রথম সিনেমা হল খোলার মাত্র ছয় বছরের মাথায় সিনেমা প্রদর্শন থেকে সৌদির রাজস্ব খাতে জমা হয়েছে ৯৮৬ মিলিয়ন ডলার (প্রায় ১১ হাজার কোটি টাকা)।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবে ২০১৮ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৬ কোটিরও বেশিসংখ্যক সিনেমার টিকিট বিক্রি হয়েছে। আর এই সময়ের মধ্যে দেশটিতে ৪৫টি দেশীয় নির্মিত সিনেমাসহ মোট ১৯৭১টি চলচ্চিত্রের প্রদর্শনী হয়েছে।

সৌদি আরবে বর্তমানে প্রায় ৬১৮টি স্ক্রিন এবং ৬৩ হাজার ৩৭৩টি আসনসহ ৬৬টি সিনেমা হল রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X