কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘুমাতে যাওয়ার কত আগে রাতের খাবার খাওয়া উচিত জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সারাদিনের শেষে আমরা সবাই চাই একটা ভালো, শান্তিপূর্ণ ঘুম। কিন্তু রাতের খাবার যদি ঠিক সময়ে না খাওয়া হয়, তাহলে সেটা ঘুমের দুশমন হয়ে দাঁড়াতে পারে!

পুষ্টিবিদ ও চিকিৎসকরা বলেন, ঘুমাতে যাওয়ার অন্তত ২ থেকে ৩ ঘণ্টা আগে রাতের খাবার খাওয়া সবচেয়ে ভালো। কেন? চলুন সহজভাবে জেনে নিই।

কেন ঘুমানোর আগে সময় রেখে খাওয়া উচিত?

১. হজমের সময় দরকার হয়

খাবার খাওয়ার পর শরীরকে সেটা হজম করতে সময় লাগে। আর ঘুমানোর সময় হজমের গতি স্লো হয়ে যায়। তাই খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে গ্যাস, অম্বল বা বদহজম হতে পারে।

২. ভালো ঘুম আসে

খাওয়ার পর যদি সময় না দেন, তাহলে পেট ভার লাগে- আর তাতে ঘুমও ভালো হয় না। সময় মতো খেলে শরীর হালকা থাকে, ঘুমও হয় গভীর ও নিরবচ্ছিন্ন।

৩. অ্যাসিড রিফ্লাক্সের ঝুঁকি কমে

খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে অনেক সময় পাকস্থলীর এসিড উপরের দিকে উঠে আসে, যাকে বলে এসিড রিফ্লাক্স। এতে বুকজ্বালা বা অস্বস্তি হতে পারে।

৪. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে

রাতের খাবার দেরিতে খেলে, আর তার পরপরই ঘুমিয়ে গেলে শরীর সেই খাবার থেকে পাওয়া ক্যালোরি খরচ করতে পারে না। এতে বাড়তে পারে ওজন।

ধরুন- যদি আপনি রাত ১১টায় ঘুমান, তাহলে রাতের খাবার খাওয়া সবচেয়ে ভালো হবে রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে। ঘুমাতে যাওয়ার আগে হালকা হাঁটাহাঁটি করলে আরও ভালো।

রাতের খাবার নিয়ে কিছু বাড়তি টিপস

খাবার হালকা রাখুন- ভাজাভুজি, বেশি চর্বি বা তেলজাতীয় খাবার এড়িয়ে চলুন

ঝাল-মসলাযুক্ত খাবার কম খান- এতে হজমের সমস্যা হতে পারে

ভরপেট না খেয়ে পরিমিত খান- যতটা দরকার, ততটাই খান

চাইলে খাবারের পর হালকা দুধ বা স্যুপ খেতে পারেন- তবে সেটা হতে হবে লাইট স্ন্যাকস হিসেবে

সহজ কথা, রাতের খাবার তাড়াতাড়ি খান, হালকা হাঁটুন আর তারপর শান্তিতে ঘুমান!

সূত্র : হেল্থ লাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X