কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

হজের জন্য অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

পবিত্র কাবা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবা। ছবি : সংগৃহীত

রমজান মাস শেষ হলেই বড় হজ বা হজে আকবরে প্রস্তুতি নিতে শুরু করেন সারা বিশ্বের মুসলিমরা। মহান আল্লাহতায়ালা সামর্থবান সকল মুসলমানের জন্য জীবনে একবার হজ ফরজ করছেন। চলতি বছর হজ পালনের জন্য অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব। সোমবার (২৩ এপ্রিল) দেশটির সংবাদমাধ্যম আল আখবারিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর হজ পালনে ইচ্ছুকদের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব। গতকাল বুধবার থেকে স্থানীয় বাসিন্দা ও সৌদি আরবে বসবাসরত বিদেশি মুসলিম নাগরিকদের হজ পালনের জন্য দেশটির কর্তৃপক্ষ অনুমতি দিতে শুরু করেছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির সরকারি প্লাটফর্ম আবশার ও হজবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে অভ্যান্তরীণ হজযাত্রীদের জন্য অনুমতি দেওয়া হচ্ছে।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে হজের জন্য বুধবার থেকে আবশার প্লাটফর্মের মাধ্যমে দেশীয় হাজিদের জন্য অনুমতি দেওয়া শুরু হয়েছে। এ ছাড়া হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমেও এ অনুমতি দেওয়া হচ্ছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী জুনে হজ পালনের জন্য দেশটির সরকার সোদি আরব ও বিদেশি হজযাত্রীদের জন্য গত ফেব্রুয়ারি থেকে ই-নিবন্ধন ব্যবস্থা চালু করেছিল।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় আবাসন সুবিথধা বিবেচনায় এ বছর ৪টি প্যাকেজ ঘোষণা করেছে। এতে সৌদি মুদ্রায় খরচ পড়বে ৪ হাজার ৯৯ সৌদি রিয়াল থেকে শুরু করে ১৩ হাজার ২৬৫ সৌদি রিয়াল। যা বাংলাদেশি টাকায় এক লাখ ২২ হাজার ৯৭০ টাকা থেকে শুরু করে তিন লাখ ৯৭ হাজার ৯৫০ টাকা। তিন কিস্তিতে এ টাকা পরিশোধ করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

হজের এ খরচের মধ্যে প্রথম দফায় কিস্তির অর্থ মোট খরচের ২০ শতাংশ পরিশোধ করতে হবে। যার জন্য নির্ধারিত সময় ছিল ১১ মার্চ পর্যন্ত। এরপর দ্বিতীয় কিস্তিতে ৪০ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে। এ অর্থ পরিশোধের সময় ছিল ৩১ মার্চ পর্যন্ত। এরপর তৃতীয় দফায় বাকি অর্থ ২৮ এপ্রিলের মধ্যে পরিশোধ করতে হবে।

সৌদি আরব জানিয়েছে, পবিত্র হজ পালনে অনুমতিপ্রাপ্তদের কয়েকটি টিকা নিতে হবে। এরমধ্যে অন্যতম হলো করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিসের টিকা।

গত বছর সারা বিশ্বের ১৮ লাখ মুসলিম পবিত্র হজ পালন করেছেন। এর আগে করোনা মহামারির কারণে গত দুই বছর হজযাত্রীদের সংখ্যা সীমিত করেছিল দেশটির সরকার। তবে গত বছর হযযাত্রীদের সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আগের অবস্থায় ফিরছে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X