কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৩:০৯ এএম
আপডেট : ০৭ মে ২০২৪, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতির শর্তের বিষয়ে যা জানা গেল

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত এলাকা। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত এলাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় সাত মাস ধরে অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। দীর্ঘ এ যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এতে তিন ধাপে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। সোমবার (০৬ মে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানিয়েছে, কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ যুদ্ধবিরতি তিন ধাপে কার্যকর হতে পারে। যার প্রতিকবারের মেয়াদ হবে ৪২ দিন।

যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েল নিজেদের নেটজারিম করিডোর থেকে প্রত্যাহার করে নিবে। এ জায়গাটি গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলকে আলাদা করেছে।

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজায় সামরিক অভিযানের স্থায়ীভাবে বন্ধের অনুমোদন করবে ইসরায়েল। এ ছাড়া একই সময়ে উপত্যকার থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেবে তারা।

এ ছাড়া প্রস্তাবের তৃতীয় ধাপে গাজা অবরোধের অবসানের করবে ইসরায়েল।

সংবাদমাধ্যম জানিয়েছে, চুক্তির প্রথম ধাপেই গাজা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করা হবে। এ সময়ে উপত্যকায় সড়ক, বিদ্যুৎ, পানি, পয়ঃনিষ্কাশন এবং যোগাযোগ অবকাঠামো পুনর্গঠনের কাজ করা হবে। দ্বিতীয় দফায় গাজার বাড়িঘর ও বেসামরিক স্থাপনা পুর্নগঠনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হবে। এ ছাড়া তৃতীয় ধাপে অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু করা হবে

এর আগে প্রতিরোধ আন্দোলনের একটি সূত্র জানায়, এরই মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা মিসর ও কাতারি মধ্যস্থতাকারীদের নিশ্চিত করা হয়েছে গোষ্ঠীটির পক্ষ থেকে। এক বিবৃতিতে প্রতিরোধ সংগঠনটি জানায়, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া কাতারি প্রধানমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুল রহমান আল থানি এবং মিসরের গোয়েন্দা মন্ত্রী আব্বাস কামেলের সঙ্গে এক ফোনালাপে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা জানান।

হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়া নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। কয়েক দিন আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন হোক বা না হোক তেলআবিব ফিলিস্তিনের সীমান্তবর্তী শহর রাফাহতে স্থল অভিযানের সিদ্ধান্ত থেকে সরে আসবে না।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। এ ছাড়া এ পর্যন্ত ৭৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান থেকে ছোড়া ৩২ ড্রোন প্রতিহত করল কুয়েত

২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

ঢাবি শিবিরের লীগ ধর ম্যারাথনে প্রতীকী ছাত্রলীগকে ধাওয়া

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

গোয়েন্দা সংস্থার প্রধানকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

কেন-কীভাবে নিজের ভাইকে হত্যা করলেন, আদালতকে জানালেন বোন

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

১০

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

১১

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

১২

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের আগে ‘রেড অ্যালার্ট’ জারি

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

১৪

শপিংমলের রেলিং থেকে পড়ে একজনের মৃত্যু

১৫

দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১৬

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

১৭

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

১৮

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

১৯

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

২০
X