কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

কারাবন্দি ইমরানের সঙ্গে প্রথমবার দেখা করলেন স্ত্রী বুশরা

ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি : সংগৃহীত
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি : সংগৃহীত

তোশাখানা দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে প্রথমবারের মতো দেখা করেছেন তার স্ত্রী বুশরা বিবি। গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) অ্যাটক কারাগারে তার সঙ্গে দেখা করেন পাকিস্তানের সাবেক এই ফার্স্ট লেডি। খবর জিও নিউজ।

এদিন বুশরা বিবি ও ইমরান খানের আইনজীবীদের একটি দল অ্যাটক কারাগারে যান। ইমরান ও বুশরা বিবি প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। তবে বুশরা বিবি পিটিআইপ্রধানের সঙ্গে দেখা করার অনুমতি পেলেও আইনজীবীদের দেওয়া হয়নি।

ইমরানের আইনজীবী নাঈম পাঞ্জোথা বলেন, ইসলামাবাদ হাইকোর্ট খানের সঙ্গে বুশরা বিবিকে দেখা করার অনুমতি দিয়েছেন।

এর আগে গত শনিবার (৫ আগস্ট) তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় ইমরান খানকে। আদালতের রায়ের পর একই দিন শনিবার তাকে লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মাত্র তিন মাসের মধ্যে দুবার গ্রেপ্তার হলেন তিনি। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান খান।

এখন দুর্নীতির মামলায় ইমরানকে তিন বছরের সাজা খাটতে হবে। বর্তমানে তিনি পাঞ্জাবের অ্যাটক কারাগারে বন্দি আছেন। এরই মধ্যে ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

পাকিস্তানের আইন অনুযায়ী, সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি কতদিন নির্বাচন করতে পারবেন না সেটা নির্বাচন কমিশন নির্ধারণ করে দেয়। এ মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত হতে পারে। পাকিস্তানে আগামী নভেম্বরে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

তোশাখানা দুর্নীতি মামলায় সাজার ওপর স্থগিতাদেশ চেয়ে ইমরান খানের করা আবেদন গত বুধবার খারিজ করে দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। হাইকোর্টের এমন রায়ের ফলে শিগগিরই জামিনে মুক্তি মিলছে না পিটিআইপ্রধানের। তবে ইসলামাবাদ হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ইমরান খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১০

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১১

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৪

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৭

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৮

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৯

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

২০
X