কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

যৌথভাবে অস্ত্র তৈরিতে প্রস্তুত দুই মুসলিম দেশ

পাকিস্তানের তৈরি সামরিক অস্ত্র। ছবি : সংগৃহীত
পাকিস্তানের তৈরি সামরিক অস্ত্র। ছবি : সংগৃহীত

যৌথভাবে অস্ত্র তৈরিতে সম্মত হয়েছে সামরিক শক্তিধর দুই মুসলিম দেশ পাকিস্তান ও ইরান। সোমবার (২০ জানুয়ারি) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি সাক্ষাৎকালে এ প্রস্তুতির কথা জানান।

মঙ্গলবার (২১ জানুয়ারি) মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান, সামরিক সরঞ্জাম উৎপাদনে পাকিস্তানের সঙ্গে কাজ করতে চান তারা। প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদনে সহযোগিতা করতে প্রস্তুত ইরান।

বৈঠকে অভিন্ন সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে দুই প্রতিবেশীর মধ্যে সমন্বয় ও কৌশল বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন বাকেরি। এ সময় তিনি সন্ত্রাসী গোষ্ঠী জাইশ আল আদলের বিরুদ্ধে পাকিস্তানের সংকল্পের প্রশংসা করেন তিনি। এ ছাড়া সমন্বিত আন্তঃসীমান্ত টহল ও যৌথ মহড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন ইরানের এ জেনারেল।

ইরানের জেনারেল বলেন, মুসলিম বিশ্বের বিশেষত ইরান, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের নেতাদের ঘনিষ্ঠ অভিন্নতা আঞ্চলিক দেশগুলোর স্বার্থে কাজ করবে। এ সময় তিনি আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের ওপরও জোর দেন।

সেনাপ্রধান ছাড়াও এ দিন তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক করেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান। পাকিস্তানের সেনাপ্রধানের আমন্ত্রণে ইসলামাবাদ সফলে আসা ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X