মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম নারী মুখ্যমন্ত্রী পেল পাকিস্তান

মরিয়ম নওয়াজ। ছবি : সংগৃহীত
প্রথম নারী মুখ্যমন্ত্রী পেল পাকিস্তান

পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রাদেশিক পরিষদের সদস্যরা তাকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেন। এর মাধ্যমে মরিয়ম পাঞ্জাব তথা পাকিস্তানের সাত দশকের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন। খবর জিও নিউজের।

মরিয়ম বর্তমানে পিএমএল-এনের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নওয়াজ শরিফের বড় মেয়ে এবং শাহবাজ শরিফের ভাতিজি। তিনি পাঞ্জাব থেকে শরিফ পরিবারের চতুর্থ মুখ্যমন্ত্রী ও এমপি। একই সঙ্গে তিনি এই পরিবারের প্রথম নারী এমপিও।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, সোমবার পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে মুখ্যমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন পরিষদের ২২০ জন এমপি মরিয়মকে ভোট দিয়ে নির্বাচিত করেন। সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) নির্বাচন বর্জন করায় তার প্রতিদ্বন্দ্বী রানা আফতাব আহমাদ কোনো ভোট পাননি। রানা আফতাব সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী ছিলেন।

পরিষদের স্পিকার মালিক আহমদ খান বলেন, ভোট গণনা শেষ হয়েছে। মরিয়ম নওয়াজ ২২০ ভোট পেয়েছেন। রানা আফতাব কোনো ভোট পাননি।

নির্বাচিত হওয়ার পর মরিয়ম বলেন, এটি প্রতিটি মা, বোন ও মেয়ের সম্মান, একজন নারী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। আমি দোয়া করি, এ ধারা যেন অব্যাহত থাকে। আরও নারী সংসদের নেত্রী হিসেবে আমার স্থান গ্রহণ করেন।

তিনি বলেন, আমি চেয়েছিলাম এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধী দল উপস্থিত থাকুক। আমার প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই। এই যাত্রায় আমি নিজে গ্রেপ্তার হয়েছি; আমার বাবার গ্রেপ্তার হয়েছেন। আমার মায়ের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১০

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১১

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১২

ব্রাজিলের জালে জাপানের গোল

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৪

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৫

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৬

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৭

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৮

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৯

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

২০
X