কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দুঃসময়ে পাকিস্তানের পাশে দাঁড়াল চীন

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক সংকটের মধ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন। সংকট উত্তরণে দেশটিকে ২ বিলিয়ন ডলারের ঋণ দিয়েছে দেশটি। বুধবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জিও নিউজকে এ তথ্য জানিয়েছে।

সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী মার্চ মাসে এ অর্থ ছাড় করা হবে। ৭ দশমিক এক শতাংশ সুদের বিনিময়ে পাকিস্তানকে এ ঋণ দিয়েছে দেশটি।

সূত্র জানিয়েছে, পাকিস্তান গত বছরে সৌদি আরব, চীন ও সংযুক্ত আরব আমিরাতের ২৬ দশমিক ৫ বিলিয়ন রুপি ঋণ পরিশোধ করেছে। দেশগুলোর স্টেট ব্যাংক অব পাকিস্তানে ৯ বিলিয়ন ডলার জমার বিপরীতে এ অর্থ পরিশোধ করা হয়।

নতুন করে পাওয়া এ ঋণ পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) বৈদেশিক রিজার্ভ বাড়াতে সাহায্য করবে। গত মাসে দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের কাছে এ ঋণ চেয়ে চিঠি লিখেছিলেন বলে জানিয়েছে জিও নিউজ। সংকটকালীন পাশে দাঁড়ানোয় চীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কাকার।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে চিঠি দেওয়ার কথা জানান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ওই সময়ে পিটিআই সিনেটর আলি জাফর বলেন, আইএমএফ, ইউরোপীয় ইউনিয়নসহ যে কোনো আন্তর্জাতিক সংস্থার মূলনীতি হলো কোনো দেশে কাজ করার বা তাদের ঋণ দেওয়ার জন্য তাদের পূর্বশর্ত হলো সুশাসন থাকা। আর সুশাসন নিশ্চিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো গণতন্ত্র।

তিনি বলেন, গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে রাতের অন্ধকারে জনগণের ম্যান্ডেট চুরি হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে যে কোনো সংস্থার উচিত তাদের ঋণ না দেওয়া। কেননা এ ঋণ জনগণের জন্য পরবর্তীতে বোঝা হয়ে দাঁড়াবে।

পিটিআইয়ের এ সিনেটর বলেন, তার দল নির্বাচনের বিষয়ে সুষ্ঠু তদন্ত চায়। আইএমএফের কাছে পাঠানো চিঠিতে এ শর্তটি সামনে রাখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X