কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৭:৫৮ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ার সেরা মুদ্রা পাকিস্তানি রুপি

পাকিস্তানের পতাকা ও রুপি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পতাকা ও রুপি। ছবি : সংগৃহীত

এবার বড় চমক দেখাল পাকিস্তান। এশিয়ার মুদ্রা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল দেশটি।

মার্কিন ডলারের বিপরীতে উল্লেখযোগ্য বিনিময় হার অর্জন করে ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে পাকিস্তানি রুপির মান। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি।

প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি দিক মিলে যাওয়ায় পাকিস্তানি রুপির এই উন্নতি। রোশান ডিজিটাল অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো বৈদেশিক মুদ্রার প্রবাহও একটি উল্লেখযোগ্য কারণ হিসেবে কাজ করেছে।

প্রবাসী পাকিস্তানিদের জন্য তাদের পরিবারে অর্থ পাঠানোর গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে আরডিএ। চ্যানেলটির মাধ্যমে প্রবাসীরা দেশে এ পর্যন্ত প্রায় ৮০০ কোটি ডলার পাঠিয়েছেন।

আরডিএ-এর মাধ্যমে অর্থের প্রবাহের বাইরেও শক্তিশালী রেমিট্যান্স, রপ্তানির স্থিতিশীল পরিসংখ্যান এবং আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান থেকে কৌশলগত ঋণও রুপির এই শক্তিশালী অবস্থান তৈরিতে অবদান রেখেছে।

এসবের সঙ্গে ঋণের রোল ওভার পাকিস্তানের অর্থনীতিতে স্থিতিশীলতা যোগ করেছে, বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়িয়েছে।

এদিকে এশিয়ার মুদ্রা র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে শ্রীলঙ্কার রুপি। ২ দশমিক ৭ শতাংশ উন্নতি হয়েছে দেশটির মুদ্রার বিনিময় হার।

বিপরীতে, ভারত, চীন, ভিয়েতনাম এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর মুদ্রার ৫ দশমিক ৬ শতাংশ পর্যন্ত অবনমন ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X