কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

ওজন কমানোর ওষুধ বানিয়ে ইউরোপে অর্থনীতির শীর্ষে কোম্পানি

ওজন কমানোর ওষুধ উইগোভি। ছবি : রয়টার্স
ওজন কমানোর ওষুধ উইগোভি। ছবি : রয়টার্স

ইউরোপে ব্যাপক সাড়া ফেলেছে ওজন কমানোর ওষুধ উইগোভি। এক ওষুধের মাধ্যমে ইউরোপের বাজারে বাজিমাত করেছে কোম্পানিটি।এমনকি তারা ফরাসি বিলাসবহুল পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচকে ওই ওষুধের মাধ্যমে অর্থনীতিতে টপকে গেছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ‘উইগোভি’ নামক ওজন কমানোর ওষুধের প্রস্তুতকারতক প্রতিষ্ঠান ড্যানিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি নভো নরডিস্ক। কোম্পানিটি ইউরোপের বাজারে এ ওষুধ বাজারজাত করছে। এর ফলে যুক্তরাজ্যের বাজারে কোম্পানিটির শেয়ারের দাম হুঁ হুঁ করে বাড়ছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) স্টক মার্কেটে কোম্পানির শেয়ার মূল্য ৪২৮ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এটি এখন যুক্তরাজ্যের সরকারি-বেসরকারি উভয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পাওয়া যাচ্ছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, উইগোভি একটি ইনজেকশন। এটি কোনো ব্যবহারকারী সপ্তাহে একবার সেবন করতে পারেন। এ ওষুধ নেওয়ার ফলে ব্যক্তির পেট ভরা অনুভূত হয়। এজন্য তিনি খাবার কম খান। এভাবে ওজন কমতে সাহায্য করে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ) ২০২১ সালে ওষুধটির অনুমোদন দেয়। এর পর থেকে হলিউড তারকাসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে ওষুধটি। এমনকি মার্কিন ধনকুবের ইলন মাস্কের মতো বিখ্যাত ব্যক্তিও এ ওষুধ ব্যবহার করেন বলেও গুঞ্জন রয়েছে।

‘উইগোভি’ নামের ওজন কমানোর এ ওষুধকে অলৌকিক ওষুধ হিসেবে বর্ণনা করা হয়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ওষুধ সমস্যার দ্রুত সমাধানের উপায় নয়। দীর্ঘ মেয়াদে স্বাস্থ্যকর খাবার ও শরীরচর্চার বিকল্প হতে পারে না এই ওষুধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

সড়কের পাশে ময়লার স্তূপে যুবকের মরদেহ

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১০

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

১১

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

১২

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

১৩

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

১৫

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

১৬

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

১৭

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

১৮

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

১৯

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

২০
X