কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৮:৫৬ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গুলিবিদ্ধ ট্রাম্প বললেন, ‘ফাইট ফাইট ফাইট’

নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ হয়েছেন ট্রাম্প। ছবি : সংগৃহীত
নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ হয়েছেন ট্রাম্প। ছবি : সংগৃহীত

শনিবার পেনসিলভানিয়ায় বাটলার এলাকায় নির্বাচনী সমাবেশের মঞ্চে উঠেছেন ট্রাম্প। সবে বক্তব্য শুরু করেছেন তিনি, এমন সময় পরপর গুলির শব্দ। তাৎক্ষণিক হতচকিত হয়ে পড়েন সবাই। নিরাপত্তাকর্মীরা ঘিরে ধরেন ট্রাম্পকে। গুলি থেকে বাঁচতে ট্রাম্প নিচে লুটিয়ে পড়েন।

পরে ট্রাম্প উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। দেখা যায়, ডান কান থেকে রক্ত ঝরছে তাঁর। মুখমণ্ডলেও রক্ত। তখন ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলে বলে ওঠেন, ‘ফাইট, ফাইট, ফাইট!’ এরপর কয়েকবার ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’- স্লোগানও দিয়েছেন তিনি।

এ ঘটনা ঘটে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায়, স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে। এ হামলায় দর্শক সারিতে থাকা একজন নিহত ও আরও দুজন গুরুতর আহত হয়েছেন। সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারীও। চিকিৎসার পর ট্রাম্প ভালো আছেন বলে জানিয়েছে তার প্রচার শিবির।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের মাস চারেক আগে ট্রাম্পের ওপর কেন হামলা হলো, সেটা এখনো জানা যায়নি। তবে সন্দেহভাজন হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে এফবিআই।

হামলার পরপরই ৭৮ বছর বয়সী ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। তাতে নিজেই জানান, ‘এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এ রকম একটি ঘটনা ঘটেছে। হামলাকারী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছেন।’ পোস্টের শেষে ট্রাম্প লিখেন, ‘ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন!’

গুলিতে ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে বলেও ওই পোস্টে জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান, ‘হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।’

হামলার সময় ট্রাম্প সবে তাঁর বক্তব্য শুরু করেছিলেন। প্রত্যক্ষদর্শীরা ও সিক্রেট সার্ভিস জানিয়েছে, সমাবেশস্থলের কাছে একটি একতলা ভবনের ছাদ থেকে মঞ্চ লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করা হয়।

গুলি লাগার পর ট্রাম্প ডান হাত দিয়ে তার ডান কান চেপে ধরেন। এরপর হাঁটু গেড়ে মঞ্চে বসে পড়েন তিনি। দ্রুত ছুটে আসেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। ঘিরে ফেলেন ট্রাম্পকে। তখন ট্রাম্পের মাথায় থাকা ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা টুপি মঞ্চে পড়ে যায়।

ঘিরে ধরেই সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। এ সময় ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত শূন্যে তুলে বলে ওঠেন, ‘ফাইট, ফাইট, ফাইট!’ পরে পাশেই একটি গাড়িতে নিয়ে তোলা হয় ট্রাম্পকে। সেখান থেকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে।

হামলার পর ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। হামলাকারী গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি তাদের ধন্যবাদ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X