কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন নির্বাচনে চীন, রাশিয়া ও ইরানের প্রভাব বিস্তারের চেষ্টা

মার্কিন নির্বাচনে ভোটের চিত্র। পুরোনো ছবি
মার্কিন নির্বাচনে ভোটের চিত্র। পুরোনো ছবি

দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে পরোক্ষ প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। বিশেষ করে যেসব দেশে যুক্তরাষ্ট্রবিরোধী সরকার বর্তমান সেসব দেশের নির্বাচনে গোয়েন্দা প্রভাব কাজে লাগিয়ে ভোটারদের উসকে দেওয়ার অভিযোগ আছে ওয়াশিংটনের বিপক্ষে। এবার খোদ একই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে অন্য তিন পরাশক্তির বিরুদ্ধে।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে উঠেপড়ে লেগেছে চীন, রাশিয়া ও ইরান। এর আগে ইরান ও রাশিয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকলেও নতুন করে এই দুইটি দেশের সঙ্গে চীনের সম্পর্কক্ততার প্রমাণও হাজির হয়েছে বলে দাবি করছে মার্কিন গণমাধ্যমগুলো।

সম্প্রতি প্রকাশিত দুটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাইবার জগতে চীন, রাশিয়া ও ইরানের কার্যক্রম বহুগুণে বেড়েছে। এসব প্রতিবেদনের একটি এসেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের কাছ থেকে আরেকটি এসেছে সাইবার সিকিউরিটি ফার্ম রেকর্ডেড ফিউচারের পক্ষ থেকে। প্রতিষ্ঠান দুটি জানায় পরাশক্তি তিনটি মার্কিন জনগণের মনোভাবের ওপর প্রভাব ফেলতে আগ্রাসীভাবে চেষ্টা করে যাচ্ছে।

মাইক্রোসফট জানায়, প্রোপাগান্ডা ছাড়তে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে চীনের পক্ষ থেকে। স্প্যামাউফ্লেজ বা তাইজি ফ্লাড নামে দুটি পক্ষ থেকে। তারা অন্তত চারজন বিখ্যাত রিপাবলিকান আইনপ্রণেতাকে লক্ষ্যবস্তু বানিয়েছে যারা বেইজিংয়ের সমালোচনার জন্য সবার কাছে পরিচিত। সম্প্রতি চীন সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো থেকে অভিযোগ উঠেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউসের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ও টেক্সাসের রিপাবলিকান মাইকেল ম্যাককউল নিজের লাভের জন্য ক্ষমতাকে ব্যবহার করছেন।

এ ছাড়া আরও যাদের নিশানা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন অ্যালাবামার রিপাবলিকান প্রতিনিধি ব্যারি মুর। ইসরায়েলকে সমর্থন করার জন্য তিনি সমালোচিত হয়েছেন। সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান রিপাবলিকান মার্কো রুবিয়োকে নিশানা করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।

মাইক্রোসফট ও রেকর্ডেড ফিউচার তাদের প্রতিবেদনে উল্লেখ করে, নির্বাচনে প্রভাব খাটাতে পরিচালিত সাইবার কার্যক্রমে বেইজিং একা নয়। রাশিয়া-সম্পৃক্ত সাইবার কর্মীরা যারা গবেষকদের কাছে ‘স্টর্ম-১৬৭৯’ বা ‘অপারেশন ওভারলোড’ নামে পরিচিত, গত কয়েক মাস ধরে তাদের কর্মকাণ্ডের গতি বৃদ্ধি করেছে। মাইক্রোসফটের রিপোর্ট বলছে, দুই সপ্তাহেরও কম সময় আগে ইরান কর্তৃক পরিচালিত এক অনলাইন ব্যক্তিত্ব নিজেকে মিথ্যাভাবে আমেরিকান বলে পরিচয় দিতে শুরু করে এবং উভয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন করছেন বলে আমেরিকানদের এই ভোট বয়কট করার আহ্বান জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১০

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১১

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১২

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৩

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৫

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৬

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৭

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৮

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৯

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

২০
X