কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, যেভাবে দেখছে যুক্তরাষ্ট্র

বাইডেনের সঙ্গে নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
বাইডেনের সঙ্গে নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস এ ঘোষণা দেয়। খবর আল জাজিরার।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেছেন, নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আইসিসির সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র মৌলিকভাবে প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া গ্রেপ্তারের পরোয়ানা চাওয়ার জন্য প্রসিকিউটরের তাড়া এবং উদ্বেগজনক ত্রুটিপূর্ণ প্রক্রিয়ায় অগ্রসর হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

প্রসঙ্গত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। বৃহস্পতিবার (২১ নভেম্বর) আদালত সূত্রের বরাতে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালতের বিচারকরা। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে।

আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, গত মে মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপিল করে ইসরায়েল। এতে ওই সময় আদেশটি স্থগিত হয়ে যায়। দীর্ঘ শুনানি শেষে একটি প্রাক-বিচারক চেম্বার আদালত নিজস্ব এখতিয়ারে ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে। এরপর নেতানিয়াহু, ইয়োভ গ্যালান্ট ও দেইফকে গ্রেপ্তার করে আদালতে হাজিরের নির্দেশ জারি করা হয়।

মোহাম্মদ দেইফের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হলেও তার জীবিত থাকা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। তবে তার নিহতের দালিলিক প্রমাণ আদালতে নেই। তাই আদালতের চোখে দেইফ এখনও জীবিত এবং যুদ্ধাপরাধের আসামি।

পরোয়ানা জারির আদেশে বিচারকরা বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের সময় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এই তিন ব্যক্তির ওই অপরাধের দায় বহন করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে।

যদিও ইসরায়েল ও হামাস উভয়ই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কিন্তু প্রকাশ্য প্রমাণ থাকায় আদালত তাতে সন্তুষ্ট হননি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থায়ী সমাধান ও দ্রুত সংস্কারের আশ্বাস

শেরপুরে সড়কে ঝরল দুই প্রাণ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় সাতজন নিহত

ডাকাতি করতে গিয়ে এলোপাতাড়ি কোপ, নিহত ১

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ৬ জলকপাট

জাল দলিলে নামজারির চেষ্টা, বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আর্জেন্টিনা নাকি স্পেন? / ফাইনাল নিয়ে শামনের ভবিষ্যদ্বাণী, সিংহ বলছে ভিন্ন কথা

ফিলিস্তিনি বন্দিদের জন্য কারাগারে কুমির রাখার পরিকল্পনা ইসরায়েলের

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ কিলোমিটার সংস্কারের অপেক্ষায়

১১

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

১২

সাবেক সতীর্থের চোখে মেসি: কোন জাদুতে তিনি সবার চেয়ে আলাদা

১৩

শিশু-নারীর সুরক্ষায় জাতিসংঘের নেতৃত্বে বৈশ্বিক ঋণ-সহায়তা কাঠামোর আহ্বান

১৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ২

১৫

চার জেলায় ব্যাংক খোলা আছে আজ

১৬

প্রিয় দলকে জেতাতেই হবে / ফাইনালের আগে সমর্থকদের ঘরে ঘরে কুসংস্কার

১৭

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্পেন কোচের ‘একমাত্র ভয়’ কী নিয়ে

১৮

ডুবে মারা গেলেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

১৯

পাকিস্তানে ফের বাড়লো জ্বালানির দাম

২০
X