কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকছেন যেসব মার্কিন প্রেসিডেন্ট

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্টরা। ছবি : সংগৃহীত
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্টরা। ছবি : সংগৃহীত

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার (২০ জানুয়ারি) তার শপথ অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা ইতোমধ্যে শুরু হয়েছে। এতে উপস্থিত হয়েছেন বেশ কয়েকজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিল ক্লিনটন, বারাক ওবামা এবং জর্জ ডব্লিউ বুশ এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে।

বিবিসি জানিয়েছে, বারাক ওবামা উপস্থিত হলেও মিশেল ওবামা অনুষ্ঠানে যোগ দেননি। গত সপ্তাহে তার কার্যালয়ের পক্ষ থেকে মিশেলের অনুপস্থিতির বিষয়টি জানানো হয়েছে।

অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত হয়েছেন বিল ক্লিনটন ও হিলারি এবং জর্জ ডব্লিউ বুশ ও লারা বুশ।

সংবাদমাধ্যম জানিয়েছে, আজ ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল রোটুন্ডায় তার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে হাজির থাকবেন বিদেশের বিভিন্ন রাষ্ট্র নেতারাও।

প্রতিবার এ শপথ অনুষ্ঠান ক্যাপিটল হিলের বাইরে আয়োজন করা হয়। তবে তীব্র ঠান্ডার কারণে এবার সেটি ভেতরেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ৪০ বছরের রীতি ভাঙতে চলেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, দেশজুড়ে তীব্র ঠান্ডা বাতাস বইছে। ফলে আমি কাউকে কষ্টে ফেলতে চাই না। এজন্য আমি ক্যাপিটাল হিলের ভেতরে অভিষেক অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম আয়োজনের নির্দেশ দিয়েছি।

এর আগে ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দ্বিতীয় মেয়াদে অভিষেকের সময় এ জটিলতা দেখা দেয়। এ সময় তাপমাত্রা মাইনাস ১০ থেকে ২০ ডিগ্রিতে নেমে আসে।

যুক্তরাষ্ট্রের নিয়মানুসারে, শপথগ্রহণের পর প্রেসিডেন্ট একটি অভিষেক ভাষণ দেন, যেখানে তিনি তার দায়িত্ব পালনের সংকল্প ও পরিকল্পনা জানান। এরপর বিদায়ী প্রেসিডেন্টকে বিদায় জানানো হয়। শপথের পর প্রেসিডেন্ট একটি শপথ বইয়ে স্বাক্ষর করেন, যা ক্যাপিটল ভবনের প্রেসিডেন্ট রুমে অনুষ্ঠিত হয়। এর পরপরই আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১০

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১১

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১২

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৩

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

১৫

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

১৬

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

১৭

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

১৮

ছবিতে কী দেখছেন, মাছ নাকি অন্য কিছু? উত্তরই বলে দেবে আপনার মস্তিষ্ক কেমন

১৯

দুবছর পর আংশিকভাবে খুলছে গাজার রাফাহ ক্রসিং

২০
X