কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

আমেরিকানদের বোকা বানাচ্ছেন জাকারবার্গ, মেটার সাবেক কর্মীর অভিযোগ

মার্ক জাকারবার্গ। ছবি : সংগৃহীত
মার্ক জাকারবার্গ। ছবি : সংগৃহীত

মার্ক জাকারবার্গ আমেরিকানদের বোকা বানাচ্ছেন। চীনের সঙ্গে হাত মিলিয়ে তিনি এমনটা করে যাচ্ছেন। মেটার এক সাবেক কর্মী এ ধরনের অভিযোগ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি যাকে ‘হুইসেলব্লোয়ার’ আখ্যায়িত করছে।

সিবিএস নিউজের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মেটার সাবেক এক্সিকিউটিভ সারাহ উইন-উইলিয়ামস হুইসেলব্লোয়ার হিসেবে এগিয়ে এসেছেন। তিনি অভিযোগ করেছেন, কোম্পানিটি চীনে একটি উল্লেখযোগ্য ব্যবসায়িক উপস্থিতি প্রতিষ্ঠার জন্য মার্কিন জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করছে।

উইন-উইলিয়ামসের মতে, মেটা এক্সিকিউটিভরা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যা চীনা কমিউনিস্ট পার্টিকে আমেরিকানদেরসহ অন্যান্য ব্যবহারকারীদের ডেটা অ্যাক্সেস করার অনুমতি দেয়। অপরাধ ও সন্ত্রাস দমনবিষয়ক মার্কিন সিনেট বিচার বিভাগীয় উপকমিটির সভাপতিত্বকারী সিনেটর জশ হাওলির নেতৃত্বে একটি কংগ্রেসনাল শুনানির সময় এই সাক্ষ্য দেন তিনি।

উইন-উইলিয়ামস অভিযোগ করেন, মেটা চীনা সরকারের জন্য কাস্টম সেন্সরশিপ টুল তৈরি করেছে। যার ফলে কন্টেন্ট নিয়ন্ত্রণের ওপর ব্যাপক নিয়ন্ত্রণ সম্ভব। তিনি বলেন, আমি দেখেছি মেটা নির্বাহীরা বারবার মার্কিন জাতীয় নিরাপত্তাকে দুর্বল করে দিচ্ছেন এবং আমেরিকান মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।

তিনি আরও বলেন, মার্ক জাকারবার্গের সর্বকালের সবচেয়ে বড় কৌশল ছিল আমেরিকান পতাকা জড়িয়ে নিজেকে দেশপ্রেমিক বলে দাবি করা এবং বলা যে, তিনি চীনে কোনো সেবা প্রদান করেন না। অন্যদিকে তিনি গত দশকে সেখানে ১৮ বিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলেছেন।

সাক্ষ্যে উইন-উইলিয়ামস আরও অভিযোগ করেন, মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল-লামা চীনা এআই কোম্পানি ডিপসিককে সাহায্য করার জন্য ব্যবহার করা হয়েছিল। এই দাবি চীনা কোম্পানিগুলোর সঙ্গে মেটার সম্পর্ক এবং ব্যবহারকারীর ডেটা সুরক্ষার প্রতিশ্রুতি নিয়ে আরও প্রশ্ন তুলেছে।

মেটা এই দাবিগুলোর বিরোধিতা করে বলেছে, উইন-উইলিয়ামসের সাক্ষ্য বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এবং মিথ্যা দাবিতে পরিপূর্ণ। তবে উইন-উইলিয়ামস দাবি করেছেন, মেটার পদক্ষেপগুলো ইচ্ছাকৃত ছিল।

কোম্পানির মুখপাত্র রায়ান ড্যানিয়েলস বলেন, মেটার সিইও মার্ক জাকারবার্গ চীনে তার সেবা প্রদানে কোম্পানির আগ্রহের কথা প্রকাশ্যে প্রকাশ করলেও বাস্তবতা হলো- আমরা এখন চীনে কোনো সেবা পরিচালনা করি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

১০

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

১১

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

১২

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

১৫

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

১৭

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

১৮

মহাকাশে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৯

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

২০
X