কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ দপ্তর খুলে কী কায়েম করতে চাইছেন ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ দপ্তর’ করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। ট্রাম্পের দাবি, এই পরিবর্তনের মাধ্যমে জাতীয় নিরাপত্তার ভাবমূর্তি আরও শক্তিশালী হবে এবং প্রতিপক্ষদের কাছে স্পষ্ট বার্তা যাবে।

এএফপি জানিয়েছে, ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে প্রশাসনিকভাবে ‘যুদ্ধ দপ্তর’ নামকে সেকেন্ডারি শিরোনাম হিসেবে ব্যবহার করার অনুমোদন দিয়েছেন। এখন থেকে সরকারি চিঠিপত্র, জনসাধারণের সঙ্গে যোগাযোগ ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই নাম ব্যবহার করা যাবে।

৭৯ বছর বয়সী ট্রাম্প এর আগে বলেছিলেন, ‘যুদ্ধ বিভাগ ছিল প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভের সময়। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও জয়ী হয়েছি। নামের পরিবর্তন জাতীয় সংকল্প ও প্রস্তুতির প্রতীক হিসেবে কাজ করবে।’

হোয়াইট হাউসের নথি অনুযায়ী, এই পদক্ষেপ ভবিষ্যতের কোনো প্রেসিডেন্ট বাতিল করতে পারলেও তা প্রতিরক্ষা বিভাগের মনোযোগ ও প্রস্তুতি আরও তীক্ষ্ণ করবে।

গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প পেন্টাগনের নেতৃত্বে রদবদল শুরু করেছেন। ফক্স নিউজের সাবেক উপস্থাপক পিট হেগসেথকে দায়িত্বে রেখে তিনি ‘যোদ্ধা নীতি’ পুনরুদ্ধারের চেষ্টা করছেন। হেগসেথ সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডার সৈন্যদের বহিষ্কার এবং কনফেডারেট সৈন্যদের সম্মানিত ঘাঁটির নাম মূল অবস্থায় ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, ‘যুদ্ধ দপ্তর’ দিয়ে শক্তিশালী ভাবমূর্তি কায়েম করতে চাইছেন ট্রাম্প। এই নাম পরিবর্তন প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি ন্যাশনাল প্রেস্টিজ ও শক্তি প্রদর্শনে করা হয়েছে। ট্রাম্প চাইছেন, প্রতিপক্ষ ও বিশ্ববাসী দেখুক, আমেরিকা যুদ্ধক্ষেত্রে শক্তিশালী এবং প্রস্তুত।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X