কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে মার্কিন রণতরীসহ বাণিজ্যিক জাহাজে হামলা

হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করছে মার্কিন রণতরী। পুরোনো ছবি।
হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করছে মার্কিন রণতরী। পুরোনো ছবি।

আবারও মার্কিন রণতরীসহ একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) লোহিত সাগরে এসব জাহাজে হামলা হয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পেন্টাগন জানিয়েছে, লোহিত সাগরে মার্কিন রণতরীসহ বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। হামাস ইসরায়েলে যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে জাহাজে ধারাবাহিক হামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

পেন্টাগন আরও জানিয়েছে, আমরা মার্কিন রণতরী ইউএসএস কার্নিসহ বাণিজ্যিক জাহাজে হামলার ব্যাপারে আমরা সজাগ রয়েছি। জাহাজটি আমাদের পরিসেবায় আসলে আরও তথ্য জানানো হবে।

এর আগে রোববার সকালে ব্রিটিশ সেনাবাহিনী লোহিত সাগরে ড্রোন হামলা ও বিস্ফোরণ সন্দেহের খবর জানিয়েছিল।

পেন্টাগন জানিয়েছে, এ হামলা কোথা থেকে করা হয়েছে তা তারা নিশ্চিত হতে পারেনি। তবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা লোহিত সাগরে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। তারা জাহাজকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

এর আগে গত ১৯ নভেম্বর লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ জব্দ করার দাবি করেছিল ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথির মুখপাত্র ইয়াহইয়া সারি এ দাবি করেছিলেন।

হুথির মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, ইসরায়েলি জাহাজটিকে লোহিত সাগর থেকে জব্দ করা হয়েছে। এরপর ক্রুদেরসহ জাহাজটিকে উপকূলে সরিয়ে আনা হয়েছে। আমরা ক্রুদের সঙ্গে ইসলামী নিয়মনীতি মেনে আচরণ করছি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে হুথিদের এই ঘটনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এটিকে তারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলেও আখ্যা দিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, জব্দ করা জাহাজটির একটি ব্রিটিশ কোম্পানির। এটি একটি জাপানি কোম্পানির অধীনে পরিচালিত হয়ে আসছে। জাহাজটির মালিকানা ইসরায়েলের নয়।

আইডিএফ জানিয়েছে, জব্দ করা জাহাজটির নাম গ্যালাক্সি লিডার। এটি আন্তর্জাতিক বেসামরিক ক্রুদের নিয়ে তুরস্ক থেকে ভারত যাচ্ছিল। জাহাজটিতে কোনো ইসরায়েলি নেই।

হুথির মুখপাত্র জানান, গাজা এবং পশ্চিম তীরে আমাদের ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে আগ্রাসন এবং নৃশংস অপরাধ বন্ধ না হওয়া পর্যন্ত আমরা সামরিক অভিযান অব্যাহত রাখব।

এর আগে ইসরায়েলের জাহাজ দেখলেই হামলার হুমকি দিয়েছিল ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠী। তারা জানিয়েছিল, লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ দেখলেই হামলা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত ট্রেন থেকে পড়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

টানা বৃষ্টিতে পানির নিচে সাভার পৌরসভার সড়ক

১৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর 

বাহুবলের ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি

ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়াল পুলিশ কর্মকর্তা

ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১৩ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে বের করে সুদে-আসলে ঋণ পরিশোধ

১০

পানিবন্দি ২৫ গ্রামের মানুষ, খোয়াইয়ের পানিতে ভেসে গেল স্বপ্ন

১১

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

গভীর রাতে ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

১৩

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১৪

কুয়েতে তিন মার্কিন সেনা নিহতের খবর সত্য নয়: সেন্টকম

১৫

বরিশালের পথে প্রধানমন্ত্রী

১৬

প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবন্ত আলপনাময় শিল্পকর্ম ‘হলুদ চিতা’

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবে ৬২ দেশ

১৯

স্টেশনে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে

২০
X