কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের কাছে ৪৫ হাজার ট্যাংক-গোলা বেচতে চায় যুক্তরাষ্ট্র

ইসরায়েলি ট্যাংক। ছবি : সংগৃহীত
ইসরায়েলি ট্যাংক। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধের মধ্যে ইসরায়েলি যুদ্ধ ট্যাংকের জন্য ৪৫ হাজার গোলা বিক্রি করতে মার্কিন কংগ্রেসের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এ বিষয়ের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

গত সপ্তাহে কংগ্রেসের কাছে এই অনুরোধ করেছে পররাষ্ট্র দপ্তর। বর্তমানে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটি ও উচ্চকক্ষ সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটি পর্যালোচনা করছে। মূলত ইসরায়েলি মারকাভা ট্যাংকের জন্য এই ৪৫ হাজার গোলা চাওয়া হয়েছে। এই অনুরোধ দ্রুত পাস করতে কংগ্রেসের দুই কমিটিকে চাপ দিচ্ছে পররাষ্ট্র দপ্তর।

মার্কিন কংগ্রেসের কাছে এমন সময়ে এই আবেদন পাঠানো হয়েছে যখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবিতে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ওপর দেশি ও বিদেশি চাপ বাড়ছে।

এ বিষয়ে পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র সিএনএনকে বলেছেন, আমাদের নীতি হলো প্রস্তাবিত প্রতিরক্ষা সহায়তা বা বিক্রি নিয়ে যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে অবহিত করা হয় ততক্ষণ এগুলো নিয়ে আমরা কোনো মন্তব্য করি না।

নভেম্বরের শুরুতে ৩২০ মিলিয়ন ডলার মূল্যের বোমার সরঞ্জাম ইসরায়েলে পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে অবহিত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। অবশ্য কংগ্রেসকে জানানোর আগেই এ বিষয়ে খবর দিয়েছিল সিএনএন।

গত ৭ অক্টোবর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জামবাহী ২০০ কার্গো প্লেন গেছে ইসরায়েলে। এসব সামরিক সরঞ্জামের মধ্যে গোলা, সাঁজোয়া যান ও অন্যান্য অস্ত্র রয়েছে। তবে কোন দেশ থেকে কী পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে, তা জানাতে অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রও এ বিষয়ে সরাসরি তেমন কিছু প্রকাশ করে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X