কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫১ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মিশিগানে জয় পেলেও স্বস্তিতে নেই বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন লড়াইয়ে মিশিগান অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে জয় পেয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মার্কিন সংবাদমাধ্যমগুলো এমন আভাস দিলেও গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে ভোটারদের বিরোধিতার মুখে পড়েছেন বাইডেন। এবারের প্রাইমারি নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তাদের ব্যালটে ‘আনকমিটেড’ (প্রতিশ্রুতিবদ্ধ নয়) ভোট দিয়েছেন। খবর আলজাজিরার।

মিশিগানের প্রাইমারি নির্বাচনে প্রার্থীদের ব্যালট ছাড়াও ‘আনকমিটেড’ নামে একটি ভাগ থাকে। নির্বাচনে দাঁড়ানো কোনো প্রার্থীকেই পছন্দ না হলে ভোটাররা এই আনকমিটেড অংশটি বাছাই করেন। এর মানে হলো দলের আয়োজিত ভোটে অংশ নিলেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের ভোট দিতে প্রতিশ্রুতিবদ্ধ নন ভোটাররা।

মিশিগান ৩ লাখ আরব ও মুসলিম ভোটার বসবাস করেন। ২০২০ সালে এই মুসলিম ভোটারদের ভোটের ওপর ভর করে ডোনাল্ড ট্রাম্পকে এই রাজ্যে পরাজিত করেছিলেন বাইডেন। তবে গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে বাইডেনের ওপর ক্ষুব্ধ এসব ভোটার। তাদের কথা মাথায় রেখে মঙ্গলবারের প্রাইমারি নির্বাচনের ব্যালটে ভোটারদের আনকমিটেড অংশ বাছাইয়ের আহ্বান জানানো হয়।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ২৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এতে ৮০ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। আর সাড়ে ১৪ শতাংশ ভোটার আনকমিটেড অংশ বাছাই করেছেন। এই ভোটারদের সংখ্যাটা ৩৩ হাজার। যদিও আয়োজকদের উদ্দেশ্যে ছিল ১০ হাজার ভোটার টানা।

এক এক্সবার্তায় আয়োজক দলটি জানিয়েছে, আমাদের আন্দোলন আজ রাতে সফল হয়েছে। আমাদের এই সফলতা প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। মিশিগানের হাজার হাজার ডেমোক্র্যাট, যাদের মধ্যে অনেকেই ২০২০ সালে বাইডেনকে ভোট দিয়েছিলেন, গাজায় যুদ্ধ নীতির কারণে তার পুনর্নির্বাচনে ভোট দিতে প্রতিশ্রুতিবদ্ধ নয়।

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। নির্বাচনী দৌড়ে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে আছেন।

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মিশিগান অঙ্গরাজ্য দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত। এর মানে হলো এই রাজ্যে যে কোনো দলের প্রার্থী জয়ী হতে পারেন। ফলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে রাজ্যটি।

২০১৬ সালের নির্বাচনে মিশিগানে ১০ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প। এর চার বছর পর ২০২০ সালের নির্বাচনে মিশিগানে ২ দশমিক ৮ শতাংশ ভোটের ব্যবধানে ট্রাম্পকে হারিয়েছিলেন বাইডেন। সেবার তিনি ট্রাম্পের চেয়ে ১ লাখ ৫৪ হাজার ভোট বেশি পেয়েছিলেন। রাজ্যটির ৩ লাখ মুসলিম ভোটারকে এই ব্যবধান সৃষ্টির পেছনের কারিগর বলে মনে করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X