কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৯:০৬ এএম
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

গাজায় বিমান থেকে খাবার ফেলল যুক্তরাষ্ট্র

শনিবার প্রথমবারের মতো গাজায় বিমান থেকে খাবার ফেলেছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
শনিবার প্রথমবারের মতো গাজায় বিমান থেকে খাবার ফেলেছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রথমবারের মতো সামরিক বিমানে করে খাবার দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২ মার্চ) তিনটি সামরিক বিমানে করে গাজার উপকূলীয় এলাকায় ৩৮ হাজার খাবার সরবরাহ করেছে দেশটি। খবর আলজাজিরার।

গত শুক্রবার (১ মার্চ) বিমানে করে গাজায় যুক্তরাষ্ট্রের খাবার সরবরাহের পরিকল্পনার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ত্রাণসহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার পরই তিনি এমন ঘোষণা দিয়েছিলেন।

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শনিবার তিনটি সি-১৩০ বিমান থেকে ৩৮ হাজারের বেশি খাবার গাজার উপকূলীয় এলাকায় ফেলা হয়েছে। স্থল করিডোর ও রুটের মাধ্যমে গাজায় ত্রাণের প্রবাহ বাড়াতে টেকসই প্রচেষ্টার অংশ হিসেবে বিমানে করে এসব খাবার দেওয়া হয়েছে।

জর্ডানের বিমানবাহিনীর সঙ্গে যৌথভাবে এই খাবার অভিযান পরিচালনা করেছে মার্কিন বাহিনী।

গত বৃহস্পতিবার ভোরে গাজা সিটির কাছে ফিলিস্তিনিরা একটি ত্রাণবাহী গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করলে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। ত্রাণের জন্য অপেক্ষারত মানুষকে গুলি করে হত্যা করে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে ইসরায়েল। এই ঘটনার পরপর গাজায় ত্রাণসহায়তার পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতি দেন বাইডেন।

এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স, মিসর, জর্ডানসহ অন্যান্য দেশ গাজায় বিমান থেকে ত্রাণসহায়তা ফেলেছে। তবে এবারই প্রথমবারের মতো এই পথে হাঁটল ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র।

বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলেছন, গত বৃহস্পতিবারের বেদনাদায়ক ঘটনা গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবিলায় ত্রাণসহায়তা সম্প্রসারণ ও টেকসই করার গুরুত্ব সামনে নিয়ে এসেছে। তবে দাতব্য সংস্থাগুলো বলছে, বিমানে করে ত্রাণসহায়তা ফলপ্রসূ কোনো উপায় নয়।

বাস্তুচ্যুত গাজার বাসিন্দা মেধাত তাহের বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এই ধরনের পদ্ধতি খুবই নগণ্য। এটি কি একটি স্কুলের জন্য যথেষ্ট হবে? এটি কি ১০ হাজার মানুসের জন্য যথেষ্ট? এর চেয়ে স্থল সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে সাহায্য পাঠানো ভালো।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় ত্রাণসহায়তা প্রবেশে পরিকল্পিতভাবে বাধা দিয়ে আসছে ইসরায়েল। এই কারণে সেখানে ভয়াবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতই ভয়াবহ, গাজার মোট জনসংখ্যার অন্তত এক-চতুর্থাংশ অর্থাৎ প্রায় ছয় লাখ মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১০

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১১

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১২

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৩

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৪

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৫

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৬

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১৭

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১৮

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১৯

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

২০
X