ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

ভয়ে কিছুই বলতে চাচ্ছেন না খালেদ

নিখোঁজের ৪ দিন পর মিলেছে সন্ধান
ভয়ে কিছুই বলতে চাচ্ছেন না খালেদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের শিক্ষার্থী খালেদ হাসান নিখোঁজ হওয়ার চার দিন পর সন্ধান মিলেছে। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের এই আবাসিক শিক্ষার্থী গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হলে প্রবেশ করেন। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ড. মো. ফারুক শাহ বলেন, হলে আসার পর খালেদের সঙ্গে কথা বলেছি, তিনি কিছু বলতে চাচ্ছেন, তবে ভয়ে বলতে পারছেন না। তার ব্লাড প্রেশার বেড়ে যাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালেদকে দেখতে গতকাল সকালে ঢাবির উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ফারুক শাহ, ছাত্র আন্দোলনের সমন্বয়ক হামজা ও খালেদের স্বজন উপস্থিত ছিলেন।

এদিকে খালেদ গত শুক্রবার নিখোঁজ হওয়ার পর তাকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। গতকাল তিনি বলেন, খালেদ ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না। আমি তার সঙ্গে একান্তে কথা বললে তিনি আমাকে তার গুম হওয়ার ঘটনাটি জানান। খালেদের ভাষ্যমতে, শুক্রবার বিকেলের দিকে টিএসসি থেকে দোয়েল চত্বরের দিকে যাওয়ার সময় রিকশাতেই অজ্ঞাত কারণে তিনি জ্ঞান হারান। পরবর্তী সময়ে তিনি যখন জ্ঞান ফিরে পান, তখন নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাসে দেখতে পান। এ সময় তার সঙ্গে আরও ২-৩ জন ছিলেন। পরে তিনি আবারও জ্ঞান হারান। দ্বিতীয়বার যখন খালেদ জ্ঞান ফিরে পান তখন তিনি নিজেকে পঞ্চগড়ের কোনো একটা জায়গায় দেখতে পান। তখনো মাইক্রোবাস চলমান ছিল। তৃতীয়বার যখন তার জ্ঞান ফেরে, তখন তিনি নিজেকে বরিশালের এক রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। এরপর তাকে কেউ একজন গাড়িতে তুলে দিলে তিনি ঢাকা পৌঁছে হলে ফিরে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X