ডা. শেখ শিমুল রহমান
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য পরামর্শ

শিশুদের দাদ বা রিংওয়ার্মের কারণ ও প্রতিরোধের উপায়

শিশুদের দাদ বা রিংওয়ার্মের কারণ ও প্রতিরোধের উপায়
ছবি : সংগৃহীত

দাদ বা রিংওয়ার্ম আমাদের দেশে বহুল প্রচলিত একটি চর্মরোগ। সাধারণত ছত্রাক সংক্রমণ যা ত্বক, মাথার ত্বক এবং নখে সংক্রমণ করে থাকে। নামের সঙ্গে ‘ওয়ার্ম’ থাকলেও এটি কোনো কৃমি দ্বারা নয়, বরং ডার্মাটোফাইট নামক এক প্রকার ছত্রাকের কারণে হয়ে থাকে। চিকিৎসার জন্য সাধারণত অ্যান্টিফাঙ্গাল ক্রিম, মলম, পাউডার বা লোশন ব্যবহার করা হয়। সময়মতো সঠিক চিকিৎসা না নিলে এটি শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে।

দাদের কারণ: ফাঙ্গাল ইনফেকশন (ডার্মাটোফাইট), শরীরে অতিরিক্ত ঘাম জমে থাকা, টাইট ও অস্বাস্থ্যকর পোশাক ব্যবহার, নোংরা তোয়ালে বা কাপড় ব্যবহার, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা, পোষা প্রাণীর দেহে ফাঙ্গাল সংক্রমণ।

দাদের লক্ষণ: ত্বকে বৃত্তাকার বা অর্ধ-বৃত্তাকার লালচে দাগ। দাগের মাঝখান তুলনামূলক ফিকে, চারপাশ উঁচু ও লালচে। প্রচণ্ড চুলকানি, চামড়া খসখসে হওয়া। মাথার ত্বকে হলে চুল পড়ে যাওয়া।

কারা বেশি ঝুঁকিতে: সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু ও কিশোর-কিশোরীরা। এ ছাড়া যাদের বেশি ঘাম হয়, বিশেষ করে খেলোয়াড়। তবে ডায়াবেটিস রোগী, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা মানেন না, এমন মানুষের শরীরে দাদ হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।

প্রতিরোধের উপায়: প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন কাপড় ব্যবহার করতে হবে। শরীর সবসময় শুকনো রাখতে হবে, কোনোভাবেই ভেজা রাখা যাবে না। টাইট জামা-কাপড়ের পরিবর্তে ঢিলেঢালা আরামদায়ক পোশাক পরতে হবে। অন্যের ব্যবহার্য তোয়ালে, গামছা, পোশাক বা চিরুনি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। পোষা প্রাণীর নিয়মিত যত্ন নিতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

চিকিৎসা: স্থানীয়ভাবে অ্যান্টি-ফাঙ্গাল ক্রিম ব্যবহার করতে হবে। বড় দাগ বা ছড়িয়ে গেলে চিকিৎসকের পরামর্শে বিলম্ব না করে মুখে খাওয়ার ওষুধ সেবন শুরু করতে হবে। তবে স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার এড়িয়ে যাওয়া উচিত, কারণ এতে সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী রোগ ব্যবস্থাপণার পুরো কোর্স অবশ্যই সম্পন্ন করতে হবে।

মনে রাখতে হবে দাদ কোনো মারাত্মক রোগ নয়, তবে

এটি অস্বস্তিকর এবং অন্যদের মধ্যে সহজেই ছড়িয়ে

পড়তে পারে। পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপন ও সঠিক চিকিৎসার মাধ্যমে এটি সহজেই নিরাময়যোগ্য। তাই দাদ হলে অবহেলা না করে দ্রুত নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডা. শেখ শিমুল রহমান

শিশুরোগ বিশেষজ্ঞ

চেম্বার: আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, মিরপুর-৬

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১০

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১১

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১২

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৩

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৪

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৫

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৬

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৭

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৯

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

২০
X