কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১১:২৯ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সেনাসমর্থিত বিক্ষোভ আর অভ্যুত্থানচেষ্টার মুখে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। তবে পালিয়ে থেকেও তিনি লাইভে এসে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এতে দেশটির রাজনৈতিক সংকট আরও বেড়েছে।

সোমবার (১৪ অক্টোবর) এক ফেসবুক লাইভে রাজোয়েলিনা সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই সেই ঘোষণা রেডিও ও টেলিভিশনে প্রচার করা হয়।

লাইভে রাজোয়েলিনা বলেন, দেশের ‘শৃঙ্খলা ফেরাতে ও গণতন্ত্র রক্ষায়’ এই পদক্ষেপ নিয়েছেন তিনি। তবে বিরোধীদলীয় নেতা সিটেনি র‌্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো বলেন, সংসদ ভাঙার এই সিদ্ধান্ত সংবিধানবিরোধী।

রাজোয়েলিনা অভিযোগ করেন, সেনাবাহিনীর কিছু সদস্য ও রাজনীতিক তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করেছে।

তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর থেকে আমার জীবননাশের চেষ্টা চলছে। নিরাপত্তার কারণে আমি এখন এক নিরাপদ স্থানে আছি।

কয়েক সপ্তাহ ধরে মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানির সংকট ঘিরে বিক্ষোভ চলছে। পরে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন জি আন্দোলনকারীরা সরকারবিরোধী আন্দোলনে নামে এবং প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে।

রোববার ফরাসি সামরিক বিমানে দেশ ছাড়েন রাজোয়েলিনা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনার পর তিনি দেশ ত্যাগ করেন বলে জানা গেছে।

২৫ সেপ্টেম্বর দুর্নীতি ও সেবা সংকট নিয়ে বিক্ষোভ শুরু হয়। সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট আন্দোলনে যোগ দেওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে এবং রাজোয়েলিনা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X