লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

মন্ত্রীর বিল শোধ, এখনো বকেয়া ভাইয়ের ৭ লাখ

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ছবি : সংগৃহীত
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ছবি : সংগৃহীত

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার ছেলে রাকিবুজ্জামান আহমেদ ও বাবা করিম উদ্দিন আহমেদের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কাছে তিনজনের নামে বকেয়া ১ লাখ ৭১ হাজার ৫৩৬ টাকা পরিশোধ করা হয়। তবে মন্ত্রীর ভাই শামসুজ্জামান আহমেদের বকেয়া বিদ্যুৎ বিল ৭ লাখ ২৫ হাজার টাকা এখনো পরিশোধ করা হয়নি। এমনকি এ ব্যাপারে নেসকোর পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থাও নেওয়া হয়নি।

দুদিন ধরে সমাজকল্যাণমন্ত্রী ও তার পরিবারের বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে সংবাদ প্রকাশ করে দেশের বিভিন্ন গণমাধ্যম। গত বৃহস্পতিবার ‘৩৭ টাকা বিদ্যুৎ বিল তাও শোধ করেন না মন্ত্রী!’ শিরোনামে প্রথম পাতায় সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। এরপর ওইদিন রাতেই মন্ত্রী, মন্ত্রীপুত্র ও মন্ত্রীর প্রয়াত পিতার নামে নেসকোর বকেয়া বিদ্যুৎ বিলের মোট ১ লাখ ৭১ হাজার ৫৩৬ টাকা পরিশোধ করা হয়।

লালমনিরহাটের কালীগঞ্জ বাসস্ট্যান্ড বাজারের আল আমিন টেলিকমের স্বত্বাধিকারী আল আমিন হোসেন বিল পরিশোধের বিষয়টি নিশ্চিত করেন।

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আবাসিক ও সেচ মিটারের বিপরীতে নেসকোর বকেয়া বিলের পরিমাণ ছিল ৭২ হাজার ৯৬৪ টাকা। তার ছেলে রাকিবুজ্জামানের নামে থাকা মিটারের বিপরীতে চলতি বছরের জুলাই পর্যন্ত বকেয়া ছিল ৭৯ হাজার ৯৯৫ টাকা এবং মন্ত্রীর বাবা প্রয়াত করিম উদ্দিন আহমেদের নামে চালু থাকা মিটারটির বিপরীতে মোট বকেয়া বিল ছিল ১৮ হাজার ৫৭৭ টাকা।

সবচেয়ে বেশি বিদ্যুৎ বিল বকেয়া আছে মন্ত্রীর সৎভাই শামসুজ্জামান আহমেদের নামে। তার নামে থাকা মিটারটির বিপরীতে ২০২০ সালের সেপ্টেম্বরের আগের কয়েক মাসসহ মোট বকেয়া ছিল ৫৯ হাজার ৭০৬ টাকা। চলতি বছরের জুলাই পর্যন্ত বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২০ হাজার ১৩৩ টাকা। তার নামে নেসকোর আরেকটি মিটার আছে। সেচ সংযোগের জন্য নেওয়া ওই মিটারের বিপরীতে বকেয়া বিলের পরিমাণ ১ লাখ ৫ হাজার ১১ টাকা। বিল না পেয়ে মিটারটির সংযোগ অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করা আছে। কিন্তু বকেয়া আদায় হয়নি। শামসুজ্জামানের নামে দুটি মিটারের বিপরীতে ৭ লাখ ২৫ হাজার ১৪৪ টাকা বকেয়া রয়েছে। এখনো সেই বিল পরিশোধ করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১০

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১১

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১২

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৩

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৪

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৫

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৬

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৭

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৮

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৯

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

২০
X