তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৫, ১২:২১ পিএম
প্রিন্ট সংস্করণ

মিমের অন্যরকম ব্যস্ততা

মিমের অন্যরকম ব্যস্ততা। ছবি: সংগৃহীত
মিমের অন্যরকম ব্যস্ততা। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। কয়েক বছর ধরে ঈদে নেই তার নতুন সিনেমা। তবে এরপরও ব্যস্ততার কমতি নেই একটুও।

এবারের ঈদে বুবলী, নুসরাত ফারিয়া ও তমা মির্জারা যখন নিজের সিনেমা নিয়ে প্রচারণায় ব্যস্ত, তখন মিম ব্যস্ত বিভিন্ন প্রোডাক্টের প্রচারণায়। ঈদ সামনে থাকায় যা আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে। কারণ মিম দেশ-বিদেশের অনেক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করছেন, যা নিয়ে এই নায়িকা জানান, তিনি যে ব্র্যান্ডগুলোর হয়ে কাজ করেন সেগুলোর ভালো এবং খারাপ দিক নিজে আগে পরীক্ষা করে দেখেন। তারপর সেগুলো সাধারণ মানুষের ব্যবহারের জন্য উৎসাহ দেন।

এ সময় মিম তার ব্যস্ততা নিয়ে আরও বলেন, ‘এবারের ঈদে আমার নতুন কোনো সিনেমা নেই। তবে ব্যস্ততার কোনো কমতি নেই। প্রতিদিনই আমার নতুন নতুন ব্র্যান্ডের শুট থাকে। যেই ব্যস্ততা ঈদের আগপর্যন্ত চলবে।’

এ সময় এবারের ঈদে নতুন সিনেমা নিয়েও কথা বলেন এ নায়িকা। সবাইকে শুভকামনা জানিয়ে মিম বলেন, ‘এবার আমার সিনেমা মুক্তি পাচ্ছে না, তাতে কি! আমার সহকর্মীদের সিনেমা মুক্তি পাচ্ছে, যা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। তাদের সবার জন্যই শুভকামনা। এবারের ঈদের প্রতিটি সিনেমাই দুর্দান্ত হবে বলে আমি আশাবাদী। কারণ এরই মধ্যে সিনেমাগুলোর ট্রেলার ও গান দর্শকের নজর কেড়েছে।’

মিমের ঈদ এবার কাটবে ব্যাংককে। যেখানে ঈদের আগেই পরিবারসহ যাবেন এ নায়িকা। এমনটা জানিয়ে মিম জানান, শুধু ঈদ নয়, সেখান থেকে শপিংও করবেন। আর পরিবারের সবাই মিলে সেখানে ঈদ ও ছুটি কাটাবেন। ঈদের কারণে টানা ব্যস্ততায় ক্লান্ত এ অভিনেত্রী। তাই এবারের ঈদ ছুটির মেজাজে পরিবারের সঙ্গে কাটাবেন।

পরিবার নিয়ে সময় পেলেই দেশের বাইরে ছুটি কাটাতে যান মিম। যার ছবি অনুরাগীদের জন্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন এ নায়িকা। সবশেষ স্বামী সনির সঙ্গে মালদ্বীপের সমুদ্রসৈকতে দেখা যায় তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

দুই দিনের রিমান্ডে আলভী

১০

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

১১

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

১২

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

১৩

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

১৪

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

১৫

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

১৬

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

১৭

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

১৮

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

১৯

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

২০
X