কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পকলায় শচীন দেব বর্মন উৎসব

শিল্পকলা একাডেমিতে শচীন দেব বর্মন সংগীত উৎসবে গান পরিবেশন করছেন শিল্পীরা। ছবি : কালবেলা
শিল্পকলা একাডেমিতে শচীন দেব বর্মন সংগীত উৎসবে গান পরিবেশন করছেন শিল্পীরা। ছবি : কালবেলা

সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখার আয়োজনে শিল্পকলায় শুরু হলো দুইদিনের শচীন দেব বর্মন সংগীত উৎসব। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় ভক্তনাট্যশালার মূল মিলনায়তনে দুইদিনের এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বিশেষ অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ আলম সারওয়ার। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুছ।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, সংস্কৃতির ধারাকে ধরে রাখতে হলে স্বাধীনতার সপক্ষের শক্তিকে ধরে রাখতে হবে। কারণ চারদলীয় জোট এবং স্বৈারাচর আমলে কোনো অনুষ্ঠান করতে পারিনি। তারা সেসময় ওয়াজ মাহফিল শুরু করে দিত। শচীন দেব বর্মনের জন্ম হয়েছিল কুমিল্লাতে, ত্রিপুরার রাজবংশের সন্তান ছিলেন তিনি। আজও তার গান সুরের মায়ায় আমাদের দুলিয়ে দেয়। কেবল সঙ্গীতশিল্পী হিসেবে নয়, গীতিকার সুরকার হিসেবেও স্বার্থক তিনি।

শাহ আলম সারওয়ার বলেন, সংস্কৃতি মানুষের মননকে নির্মাণ ও মনকে পরিশুদ্ধ করে। সংস্কৃতির মধ্য দিয়ে জীবন প্রাচুর্যময় হয়।

গোলাম কুদ্দুছ বলেন, উপমহাদেশের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ সচীন দেব বর্মন আমাদের আত্মার আত্মীয় ছিলেন। তিনি রাজ পরিবারের জৌলুশ ত্যাগ করে সঙ্গীতের জীবন বেছে নিয়েছিলেন।

আলোচনা পর্ব শেষে আয়োজক সংস্থা দলীয়ভাবে পরিবেশন করে ‘দূর কোন পরবাসে’। এককভাবে চন্দনা মজুমদার পরিবেশন করেন ‘কে যাসরে ভাটির, রঙিলা রঙিলা রঙ্গিলারে, ও ভোমরা’, মামুন জাহিদ খান পরিবেশন করেন, ‘তুমি আর নেই সেই তুমি’ ‘কাঁদিবোনা ফাগুন গেলে’ ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’, সন্দীপন গেয়ে শোনান ‘ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে’ ‘শোনো গো দখিনা হাওয়া’, ডা. মাহজাবিন শাওলী পরিবেশন করেন ‘তুমি এসেছিলে পরশু’, আবিদা রহমান সেতু শোনান ‘এই চৈতী সন্ধ্যায় তুমি যেও না’ ইত্যাদি।

বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। স্বাগত বক্তব্য দেন বহ্নিশিখা’র সম্পাদক সঙ্গীত পরিচালক আবিদা রহমান সেতু। শনিবার (৯ সেপ্টেম্বর) শেষ হবে দুইদিনের এই সংগীত উৎসব।

বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয়ের শিল্পীরা অংশ নিচ্ছেন এবারের উৎসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

ছেলের হাতে প্রাণ গেল বাবার

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

১০

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

১১

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১২

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

১৩

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

১৪

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১৫

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

১৬

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

১৭

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১৮

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১৯

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

২০
X