কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ও আমানতের সুদহার বাড়ছে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংকে ঋণ ও আমানতের সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের পর এবার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ও আমানতের (এনবিএফআই) সুদহারও বাড়ানো হয়েছে।

গত রোববার বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ‘স্মার্ট (সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল- স্মার্ট) সুদহারের সঙ্গে সর্বোচ্চ ৫ দশমিক ৭৫ শতাংশ যোগ করে ঋণে সুদ নিতে পারবে এসব প্রতিষ্ঠান। এর ফলে এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানে ঋণে সর্বোচ্চ সুদহার হবে ১৩ দশমিক ১৮ শতাংশ। আর সর্বোচ্চ ২ দশমিক ৭৫ শতাংশ যোগ করে আমানত সংগ্রহ করতে পারবে আর্থিক প্রতিষ্ঠানগুলো। সেক্ষেত্রে আমনতের সুদহার হবে ১০ দশমিক ১৮ শতাংশ।

যে পদ্ধতির ওপর ভিত্তি করে এখন ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, তা হলো ‘এসএমএআরটি’ বা ‘স্মার্ট’, যা সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে পরিচিত। প্রতি মাসের শুরুতে এ হার জানিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের নভেম্বর মাসের জন্য ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার (স্মার্ট রেট) ছিল ৭ দশমিক ৪৩ শতাংশ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের মত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান তিন শতাংশীয় বেসিস পয়েন্ট হবে। এর আগে গত রোববার নীতি সুদহার শূন্য দশমিক ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ৭৫ শতাংশ করে বাংলাদেশ ব্যাংক। পরের দিনই সব ধরনের ব্যাংক ঋণের সুদহার বাড়িয়ে স্মার্ট সুদহার হারের সঙ্গে ব্যাংকগুলোর ঋণের সুদহার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১১ দশমিক ১৮ শতাংশ। ব্যাংক ঋণের সুদাহার বৃদ্ধিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশের বিষয়ে ব্যাখ্যা করলে এনবিএফআই প্রতিষ্ঠানের আমানত ও ঋণ সুদহার বৃদ্ধির বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি বাংলাদেশ ব্যাংক।

এর আগে, মনিটারি পলিসি কমিটির (এমপিসি) প্রথম সভায় নীতি সুদহারসহ চার ধরনের সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। দেশে উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে টাকার সরবরাহ কমানোর পাশাপাশি সব ধরনের নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাড়ছে আমানতের সুদ ও ঋণের সুদহার। পাশাপাশি সুদের মার্জিনের পরিমাণও বাড়ানো হয়েছে। এর ফলে টাকার সরবরাহ কমে মূল্যস্ফীতি কমবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, এর মাধ্যমে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে আগামী ডিসেম্বর শেষে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ৮ শতাংশে এবং আগামী জুন শেষে ৬ শতাংশে নামিয়ে আনা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্যের প্রবাহ থেকে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করাই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

১০

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১১

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১২

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

১৩

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

১৪

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

১৫

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৬

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

১৭

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১৮

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১৯

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

২০
X