কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০১:০১ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৭:২৩ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে ফেরাতে কাজ করবে ডিএনসিসি

বিশ্ববিদ্যালয় ও কলেজ উপাচার্য ও অধ্যক্ষদের সঙ্গে ডিএনসিসির মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত
বিশ্ববিদ্যালয় ও কলেজ উপাচার্য ও অধ্যক্ষদের সঙ্গে ডিএনসিসির মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত ও মানসিকভাবে বিষাদগ্রস্ত শিক্ষার্থীদের ভয় কাটিয়ে স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরিয়ে আনতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। এ বিষয়ে কয়েকটি সুপারিশ প্রস্তাব করেছেন তিনি।

সোমবার (২৯ জুলাই) গুলশানে নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ডিএনসিসি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর উপাচার্য এবং অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আতিকুল ইসলাম বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় আহত ও নিহতদের পাশে আমাদের দাঁড়াতে হবে। পাশাপাশি শিক্ষার্থীরা যেন স্বাভাবিক জীবনযাপনে আসতে পারে, সে বিষয়ে আমরা সরকারকে সহযোগিতা করব। ডিএনসিসি এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের উপাচার্য ও অধ্যক্ষদের সঙ্গে এটা আমাদের প্রথম সভা। আমরা এ বিষয়ে তাদের সঙ্গে আরও সভা করব।’

এ সময় আলোচনায় কীভাবে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে উপাচার্য ও অধ্যক্ষদের কাছ থেকে বিভিন্ন সুপারিশ এসেছে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র।

সুপারিশগুলো তুলে ধরে মেয়র বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ানো; শিক্ষাঙ্গনে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলার ব্যবস্থা করা; শিক্ষার্থীদের ট্রমা কীভাবে দূর করা যায়, সেই ব্যবস্থা করা; সরকারি চাকরি ছাড়াও বিকল্প কর্মসংস্থান আছে সেটি শিক্ষার্থী ও তাদের পরিবারকে বোঝানো; ক্ষতিগ্রস্তদের (আহত-নিহত) আর্থিক সহায়তা দেওয়া; শিক্ষার্থীদের আইনগত সহায়তা দেওয়া; কেন এই সহিংসতার ঘটনা ঘটল সেটি গবেষণা করে বের করা; শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়নসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা; পুনরায় পাঠদান কীভাবে শুরু করা যায় বা অনলাইনে পাঠদান শুরু করা যায় কি না সেটি ভেবে দেখা; সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের দিয়ে শিক্ষার্থীদের সঠিক পথে প্রভাবিত করা এবং শিক্ষার্থীদের প্রতি কঠোর বক্তব্য না দিয়ে কোমলভাবে বক্তব্য দেওয়া।

এ সময় শিক্ষকদের পক্ষ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে ধনী বাবা-মায়ের সন্তান মনে করা হয়; কিন্তু এটা একটা মিথ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাস করে বের হয়ে নিজেরাই চাকরির ব্যবস্থা করে স্বাবলম্বী হচ্ছেন ও পরিবারকে স্বাবলম্বী করছেন। শিক্ষার্থীরা যেন বিভ্রান্ত না হয়। বিভ্রান্ত হলে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে।’

আলোচনা সভায় আরও ছিলেন সংস্কৃতিমন্ত্রী নাহিদ ইজহার খান, ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের সভাপতি কাজী আনিস আহমেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের উপাচার্য এবং অধ্যক্ষরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

১০

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

১১

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

১২

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

১৩

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

১৪

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

১৫

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

১৬

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

১৭

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

১৮

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

১৯

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

২০
X