কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫৯ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে শীতের আগমনী বার্তা

রাজধানীতে শীতের আগমনী বার্তা। ছবি : সংগৃহীত
রাজধানীতে শীতের আগমনী বার্তা। ছবি : সংগৃহীত

শরৎ পেরিয়ে নামছে হেমন্ত, আসছে কার্তিক মাস। প্রকৃতি যেন আগ থেকে শীতের আগমনী বার্তা দিচ্ছে। শীতের হালকা ছোঁয়া অনুভব করতে পারছে নগরবাসী। সকালে কুয়াশা আচ্ছন্ন হয়ে থাকছে রাজধানী। মাঝরাতে মনে হয় এই বুঝি শীত এলো। টানা কয়েক দিনের থেমে থেমে হওয়া বৃষ্টির পর বেশ সহনীয় হয়ে উঠেছিল তাপমাত্রা। দিনে গরম আর শেষরাতে অনুভূত হচ্ছিল হালকা শীত।

তবে আজ সোমবার (১৪ অক্টোবর) সকালটা ছিল নগরবাসীর জন্য কিছুটা ভিন্ন রকম। শরতের শেষ দিকে এসে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ।

মাঝরাত থেকেই শীত অনুভূত হয়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শীতের আবহ কেটে যায় বাড়তে থাকে তাপমাত্রা। বর্তমান আবহাওয়ায় রাস্তাঘাটে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে নগরবাসী। দিন তাপমাত্রা বেড়ে থাকলেও সন্ধ্যা থেকে নেমে আসে কুয়াশা।

যদিও বাংলা পঞ্জিকার হিসেবে হেমন্তের পর অগ্রহায়ণ পেরিয়ে তবেই আসবে শীতকাল। কিন্তু প্রকৃতির খেয়ালে হেমন্তের শুরুতেই শীতের আগাম আমেজ অনুভূত হচ্ছে। এতে বোঝায় যাচ্ছে, কুয়াশা পড়া শুরু না হলেও তাপমাত্রা হ্রাসের সঙ্গে বৃষ্টি ও শীতল হাওয়া একটা শীত শীত আমেজ ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে বিরাজ করছে। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান যতই কমবে শীত শীত ভাব তত বেশি অনুভূত হবে। তখন দিনের ও রাতের তাপমাত্রা দুটোই কমে আসবে। হেমন্তের শুরুতে বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি—এককথায় শীতের আগমনী বার্তা।

এদিকে রাজধানীর পাশাপাশি, হিমালয়কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে আগাম শীত অনুভূত হচ্ছে। অন্যান্য জেলার তুলনায় এ জেলা শীতপ্রবণ হওয়ায় এরইমধ্যে বইতে শুরু করেছে পাহাড়ি ঠান্ডা বাতাস। দিনের বেলা আবহাওয়া গরম থাকলেও গত কয়েক দিন ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পরদিন ভোর পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ।

পঞ্চগড়ে অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে সন্ধ্যার পর শিশির বিন্দু পড়ার কারণে শেষ রাতে শীত অনুভূত হচ্ছে। নভেম্বরের মাঝামাঝিতে শীতের তীব্রতা বৃদ্ধি পেলেও এ এলাকায় ফেব্রুয়ারির শেষ দিকে শীতের তীব্রতা হ্রাস পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

রাজধানীতে আজ কোথায় কী

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১১

১১২ দিন অপেক্ষার পর  / এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

১৫

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

১৬

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

১৮

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

১৯

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

২০
X