কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৩ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় নাটোরবাসীর মিলনমেলা শুক্রবার

নাটোর উৎসবের লোগো। ছবি : সংগৃহীত
নাটোর উৎসবের লোগো। ছবি : সংগৃহীত

নাটোরবাসীর প্রাণের ‘নাটোর উৎসব-২০২৫’ নামে এক বর্ণিল মিলনমেলার আয়োজন করেছে ঢাকাস্থ নাটোর জেলা সমিতি।

আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ মাঠে (আসাদ গেট আড়ংয়ের পেছনে) এ উৎসবের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।

এবারের আয়োজনে থাকবে- বার্ষিক সাধারণ সভা, খেলাধুলা, মধ্যাহ্নভোজ, প্রামাণ্য চিত্র, লোকজ সংগীত, র‌্যাফেল ড্র পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন দেশবরেণ্য সংগীতশিল্পী মনির খান ও রিজিয়া পারভীন। এ ছাড়াও কৌতুকের মাধ্যমে মানুষকে বিনোদন দেবেন নাটোরের কৃতিসন্তান আবু হেনা রনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাটোর জেলা সমিতি, ঢাকার সভাপতি মো. শামসুল আলম মল্লিক। এ ছাড়া মিলনমেলায় উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, সরকারি-বেসরকারি চাকরিজীবী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

অনুষ্ঠানে নাটোর জেলা সমিতি আজীবন সদস্যসহ ঢাকায় বসবাসকারী নাটোরবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. সামসুল আলম মল্লিক ও সাধারণ সম্পাদক এ জেড এম নাফিউল ইসলাম।

রেজিস্ট্রেশন ও জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে ইঞ্জিনিয়ার জাকির আহমেদ ও অ্যাড. জাহিদ-উল আলম জ্যোতির মোবাইল নম্বরে যোগাযোগের আহ্বান জানায় সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X